পিসিবির সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট বিসিবি

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮

সফরে বাংলাদেশ দলকে দেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে নাটক কম হয়নি।  প্রবল অনিশ্চয়তা ছিল এই সফর হওয়া নিয়ে। শেষ পর্যন্ত তিনধাপে সফরে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে দ্বিতীয়ধাপের সফরে টেস্ট খেলতে পাকিস্তানে রয়েছে বাংলাদেশে দল। টেস্টের আগে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিসিবি।

নিরাপত্তা আশঙ্কাতেই এই সফর নিয়ে অনিশ্চয়তা ছিল। শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতেই রাজি ছিল বিসিবি। প্রথমে সংক্ষিপ্ত সফরে গিয়ে পাকিস্তানের নিরাপত্তার অবস্থা দেখে নিতে চেয়েছিল। সেই অবস্থান থেকে পরে সরে আসে তারা। চূড়ান্ত হয় সফরটি হবে তিনধাপে। প্রথমধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেছে। সেখানে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পরের দুই ধাপে গিয়ে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

প্রথম ধাপের সফরে পিসিবির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পাকিস্তানি দৈনিক দ্য ডনকে বলেছেন, ‘সার্বিক উপলব্ধিটা দারুণ। কেউ কিন্তু টি-টোয়েন্টি সিরিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও প্রশ্ন তোলেনি। সবাই খুব খুশি ছিল।’

তবে কড়া নিরাপত্তার কারণে সমস্যাও হচ্ছে ক্রিকেটারদের। তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এ বিষয়টি বেশি ভাবাচ্ছে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘আতিথেয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে খেলোয়াড়রা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। তবে আমরা ভালো একটি টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায় আাছি।’

দুই ধাপে বিভক্ত টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে শুক্রবার। তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুই দিন পর খেলবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক