সাকিবের পর রাকিবুলের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৮

সাকিবের পর রাকিবুলের সাফল্য বাংলাদেশের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে শুরুটা হোঁচট খেয়ে শুরু করেছিল ভারত। তবে দ্বিতীয় উইকেটে তিলক বর্মাকে সঙ্গে নিয়ে বড় জুটিতে দলকে সামলেছেন আরেক ওপেনার জয়সাওয়াল। ৯৪ রানের এই জুটির ওপর দাঁড়িয়ে শক্ত অবস্থানে পৌঁছায় তারা। কিন্তু তানজিম হাসান সাকিবের বলে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন তিলক বর্মা (৩৮)। এর পর নতুন নামা প্রিয়াম গর্গও ফিরেছেন। ভারতের সংগ্রহ ৩১.৩ ওভারে ৩ উইকেটে ১১৪ রান।

বাংলাদেশের দুই পেসার শুরুতে জয়সাওয়ালের পরীক্ষা নিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন। তুলে নেন চতুর্থ হাফসেঞ্চুরি। ৮৯ বলে চার চারে চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেন। তিলক বর্মার বিদায়ের পর নতুন নামা প্রিয়াম গর্গ থিতু হতে পারেননি। রাকিবুলের বলে তানজিম হাসানকে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র ৭ রানে। ক্রিজে আছেন ওপেনার জয়সাওয়াল (৬১) ও জুরেল (০)।

এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে উইকেট ভেজা থাকায় টস জিতে বোলিং নিয়ে দারুণ শুরু করেন বাংলাদেশের বোলাররা। প্রথম ১০ ওভারে বাংলাদেশের বোলারদের সামনে অসহায় হয়ে ওঠেন ভারতীয় দুই ব্যাটসম্যান। শুরুতে দুই প্রান্ত থেকে দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান মিলে দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল ও দিব্যনশ সাক্সেনাকে কোণঠাসা করে রাখেন। সপ্তম ওভারে অভিষেক নিজের প্রথম ওভার করতে এসেই উইকেট তুলে নেন। চতুর্থ বলে তুলে নেন সাক্সেনার উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম