বিপদ কেটে গেছে নাসিম শাহর

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৯

টেস্টে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন নাসিম। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আলো ছড়িয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহ। টেস্টে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। কিন্তু দুর্ভাগ্য, হ্যাটট্রিক করে মাত্র দুটি বল-ই করতে পেরেছিলেন। বুকের পাঁজরের চোটে এর পরেই মাঠ ছেড়ে যেতে হয়েছে। শুরুতে চোট নিয়ে শঙ্কা থাকলেও, পরে জানা গেছে গুরুতর নয় তার চোট।

চোটের কারণে তৃতীয় দিন পুরো ওভার শেষ করে যেতে পারেননি। তার ওভারটি শেষ করেছেন মোহাম্মদ আব্বাস। এমআরআই করার পর চতুর্থ দিন আর মাঠে নামেননি তিনি। যে টেস্টটি পাকিস্তান জিতেছে এক ইনিংস ও ৪৪ রানে। নাসিম ম্যাচের পর নিজেই বলেছেন তার চোট গুরুতর নয়, ‘গুরুতর কিছু নয়। পেশীতে টান লেগেছিল। তবে পূর্বসতর্কতার অংশ হিসেবে আমি এদিন বল করিনি। দুই দিনের বিরতি দিয়ে আবার শুরু করবো।’  

এতদিন টেস্টে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের কীর্তিটা ছিল বাংলাদেশের অলরাউন্ডার অলোক কাপালির। ১৯ বছর বয়সে এই রেকর্ডটি তিনি করেছিলেন ২০০৩ সালে, পেশাওয়ার টেস্টে। ১৭ বছর ধরে এই রেকর্ডটি ছিল তার-ই দখলে। কিন্তু যে পাকিস্তানের বিপক্ষে কাপালি রেকর্ডটি করেছিলেন, সেই দলের পেসার নাসিম শাহ রেকর্ডটি নিজের করে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষেই! রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১৬ বছর বয়সে রেকর্ডটি করেছেন নাসিম। এই কীর্তির কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম