বিশ্বচ্যাম্পিয়ন যুবদলকে মুশফিকুর রহিমের ‘স্যালুট’

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৪

স্যালুট দিচ্ছেন মুশফিক। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও পোড়ায় মুশফিকুর রহিমকে। বেঙ্গালুরুতে সুপার টেনে ভারতের কাছে হেরেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। যে ম্যাচে জয়ের কাছে গিয়েও আউট হয়েছিলেন মুশফিক। বাংলাদেশ হেরেছে মাত্র ১ রানে! কিন্তু এই ভারতকে হারিয়েই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে যুবদল। বয়স ভিত্তিক ক্রিকেটে যা মুশফিকুর রহিম নিজেও পারেননি। এমন সাফল্যে মুশফিক এখন আনন্দে আত্মহারা।

জযের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যুব দলকে নিয়ে খুব উচ্ছ্বাস দেখে গেছে তার মাঝে। একের এক পোস্ট দিয়ে গেছেন। বুধবার তো এক অভিনব পন্থাই বেছে নিলেন আকবরদের সম্মান জানাতে। মিরপুর স্টেডিয়ামে যুব দলকে ‘স্যালুট’ দিয়ে একটি ছবি পোস্ট করেছেন অফিসিয়াল ফেসবুক পেজে।

আজ বিকালে দেশের মাটিতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। পুরো দলকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বিসিবি সেজেছে চ্যাম্পিয়নদের ব্যানার দিয়ে। মূল ফটকে সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই ‘স্যালুট’ প্রদর্শন করেছেন মুশফিকুর রহিম। ফেসবুকে ছবিটি পোস্ট দিয়ে বলেছেন, ‘ভাইয়েরা, তোমাদের জন্য গর্বিত।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম