জয় দিয়ে লিগ শুরু মোহামেডানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

গোলের মুহূর্তের ছবি। ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলা মোহামেডান স্পোর্টিংয়ের চোখ লিগ শিরোপার দিকে। শুরুতেই তারা সফল। নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে সাদা-কালো জার্সিধারীরা। একমাত্র গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়াসংঘকে।

ক্যাসিনো-কাণ্ডে মোহামেডান ও আরামবাগের জেরবার অবস্থা। দুই দলই ধুঁকছে। এর মধ্যে সাবেক খেলোয়াড়েরা মোহামেডানের হাল ধরেছেন। অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ান কোচ শন লেনের অধীনে অনুশীলন করছেন হিমেল-সজীবরা।

লিগের শুরুর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স মোহামেডানের। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আধিপত্য ছিল তাদের। ম্যাচ শুরুর ১৫ মিনিটে সুযোগও আসে। তবে শাহেদ হোসেনের শট দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়।

২৯ মিনিটে একমাত্র গোলটি আসে। নাইজেরিয়ার উগুচুকু ওবি মনেকে বাঁদিক দিয়ে প্রতিপক্ষের স্বদেশি ডিফেন্ডার এলিটা বেঞ্জামিনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল পাঠিয়ে দেন দূরের পোস্টে।

বিরতির পরও মোহামেডানের আক্রমণের ধার কমেনি। তবে এই অর্ধে আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ৪৭ মিনিটে মালিয়ান সোলেমানে দিয়াবাতের বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে বার উঁচিয়ে মারেন। ফাঁকে ফাঁকে আরামবাগ গোল শোধ দেয়ার চেষ্টা করেছে।

৫০ মিনিটে সমতায় ফেরার সহজতম সুযোগ নষ্ট করেছেন মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ। প্রতিআক্রমণ থেকে বল পেয়ে দ্রুত বক্সের বাঁদিক দিয়ে ঢুকে এলিটা কিংসলে দারুণ স্কয়ার পাস দেন মোস্তফাকে, হাতছোঁয়া দূরত্ব থেকে এই মিশরীয় বিস্ময়করভাবে বল পাঠান বারের ওপর দিয়ে।

দু’মিনিট বাদে ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেননি মোহামেডানের ইউসুফ সিফাত। ৮০ মিনিটে গোলের আচমকা পাওয়া সুযোগ হেলায় নষ্ট করেছেন বদলি মিডফিল্ডার আব্দুল বাতেন কোমল। গোলমুখের জটলায় গোলকিপারকে একা পেয়েও তিনি ঠিকঠাক শট নিতে পারেননি। ততক্ষণে বল আয়ত্ত্বে নেন মোহামেডান গোলকিপার মোহাম্মদ হোসেন সুজন।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম