সালমাদের প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির হানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫

সালমাদের প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির হানা সালমা খাতুনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুরু হয়েছে। শুরুটা থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে। কিন্তু নাছোড়বান্দা বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে তা।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বল গড়ানোর আগেই সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় ম্যাচটি হওয়ার কথা ছিল সকাল ৭টায়।

এই প্রস্তুতি ম্যাচ ভেসে গেলেও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটির। বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

গত আসরে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। এবার আরও ভালো কিছুর লক্ষ্য নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া গেছে ৩ ফেব্রুয়ারি। পরিত্যক্ত ম্যাচের আগে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। সেখানে একটিতে জয় পেলেও, আরেকটি বৃষ্টিতে ভেসে গেছে। কিন্তু ম্যাচটি প্রায় জয়ের কাছেই ছিল মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের উদ্বোধনী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম