থমাসের জন্মদিন মাটি করে দিলো সড়ক দুর্ঘটনা

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪

দুর্ঘটনার কবলে থমাস। ১৮ ফেব্রুয়ারি ২৩ বছরে পা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার ওশানে থমাস। ঘটা করে জন্মদিনের উৎসব করবেন কী? এর আগেই তা মাটি করে দিয়েছে সড়ক দুর্ঘটনা! রবিবার অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ক্যারিবীয় পেসার।

জ্যামাইকার সেন্ট ক্যাথরিন হাইওয়েতে থমাসের গাড়ি ধাক্কা খেয়ে উল্টে গিয়েছিল একেবারে। ভাগ্য ভালো যে এর পরেও গুরুতর কোন চোটের শিকার হননি। তখন জ্ঞান থাকায় সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হতে পেরেছিলেন। তার এজেন্ট মার্ক নেইতা জ্যামাইকা অবজারভারকে জানিয়েছেন, এই মুহূর্তে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন থমাস।   

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সংগঠন ডাব্লিউআইপিএ থমাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আসন্ন ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দলে নেই তিনি। তবে টি-টোয়েন্টিতে সম্ভাবনা থাকলেও সেটি নিশ্চিত নয় এই মুহূর্তে। এই সিরিজে খেলতে না পারলে তার পরবর্তী অ্যাসাইনমেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম