বাংলাদেশের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৯

বাংলাদেশের রানের পাহাড় সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে ইনিংসটাকে আরও বড় করছেন মুশফিকুর রহিম। তার দৃঢ়চেতা ব্যাটিংয়ের সঙ্গে ছিল লিটন দাসের দ্রুত গতির ব্যাটিং। তাতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৫৪৪ রান। লিড দাঁড়িয়েছে ২৭৯ রান।  

সোমবার সকালে ব্যাট করতে নেমে প্রায় দুই সেশনের মতো টিকে ছিল মুমিনুল হক ও মুশফিকুর রহিম জুটি। তাদের ব্যাটে ভর করেই বড় স্কোরের মঞ্চটা তৈরি হয়েছে। ২২২ রানের এই জুটি ভেঙেছে চা পানের বিরতির ঘণ্টা খানেক আগে মুমিনুল হকের বিদায়ে। ১৩২ রানে ফিরেছেন অধিনায়ক। তিনি বিদায় নিয়েছেন এনডিলোভুকে ফিরতি ক্যাচ দিয়ে।

এর পর মিঠুন কিছুক্ষণের জন্য সঙ্গী হন মুশফিকুর রহিমের। বামহাতি স্পিনার এনডিলোভুর স্পিনেই গ্লাভসবন্দী হয়েছেন তিনি। শুরুতে আম্পায়ার আউট দিলে রিভিউ নেন মিঠুন। সেখানেও সুসংবাদ মেলেনি। ১৭ রানে ফিরে যান তিনি। মুশফিক অবশ্য অপরপ্রান্ত আগলেই খেলছেন। সপ্তম সেঞ্চুরির পর ব্যাট করছেন ১৯২ রানে। তার ইনিংসে ভর করে লিড আরও সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের। লিটন ব্যাট চালিয়ে পঞ্চম হাফসেঞ্চুরি তুলে বিদায় নিয়েছেন সিকান্দার রাজার বলে গ্লাভসবন্দী হয়ে। লিটনের ৯৫ বলের ইনিংসে ছিল ৪টি চার।  

এর আগে প্রথম সেশনটি ছিল বাংলাদেশের। সকাল থেকে জিম্বাবুয়ের বোলারদের শাসন করেছেন মুশফিক-মুমিনুল। এদের মধ্যে অনেক দিন ধরে বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না মুমিনুল। এমনকি অধিনায়ক হওয়ার পরেও। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন সেঞ্চুরি তুলে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি। এর আগেই স্বাগতিকরা লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যে।

আগের দিন জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম