সকালের শুরুতে তাইজুলের সাফল্য

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০২

সকালের শুরুতে তাইজুলের সাফল্য জিম্বাবুয়েকে চাপে রেখে চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশতাইজুল ইসলামের ঘূর্ণিতে সকালের শুরুতেই মিলেছে সাফল্য। বিদায় নিয়েছেন ওপেনার কেভিন কাসুজা।

মিরপুরে একমাত্র এই টেস্টে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ১৫ রান। তারা পিছিয়ে ২৮০ রানে।

চতুর্থ দিন সকালেও সফরকারীদের ভোগান্তিতে ফেলেছেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণিতে শুরুতেই স্লিপে ক্যাচ উঠেছিল কাসুজার। কিন্তু সুযোগটি পরিপূর্ণ ছিল না। তবে ১১তম ওভারে আর রক্ষা হয়নি ডানহাতি ওপেনারের। তাইজুলের ঘূর্ণি বল ব্যাটের কোনায় লেগে জমা পড়ে দ্বিতীয় স্লিপে। তিনি ফেরেন ১০ রানে।  

তৃতীয় দিন ২৯৫ রানের লিড পেয়ে ৬ উইকেটে ৫৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতেই সম্ভব হয়েছে তা। পরে শেষ বিকালে জিম্বাবুয়ে খেলতে নামলে সেখানেও ছিল স্বাগতিকদের আধিপত্য। নাঈমের ঘূর্ণিতে তারা তুলে নেয় দুই উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম