রেকর্ড ভেঙে শিরোপার আরও কাছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০

শিরোপার আরও কাছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের গড়া রেকর্ড ভেঙে শিরোপার আরও কাছে চলে এসেছে লিভারপুল। অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে রেডরা।

শিরোপা প্রত্যাশী হওয়ায় লিভারপুলকে আর কে ঠেকায়? এমনটা ভাবলে যে বিপদ, তা ম্যাচের গতিপ্রকৃতির দিকে তাকালেই বোঝা যাবে। ম্যাচের ৯ মিনিটে লিভারপুল এগিয়ে যাওয়ায় সব কিছু স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে বলে মনে হচ্ছিল। শুরুর গোলটি করেছেন জর্জিনিয়ো ভিনালদাম। কিন্তু তিন মিনিট বাদেই ওয়েস্টহাম সমতা ফিরিয়ে জানিয়ে দেয় পথটা সহজ নয়! ইসা ডিওপের হেডে দ্রুত সমতা ফেরায় তারা।  

পরিস্থিতি আরও বেগতিক হয়ে দাঁড়ায় ৫৪ মিনিটে ওয়েস্ট হাম স্কোর ২-১ করলে। পাবলো ফর্নালস গোল করলে এগিয়ে যায় তারা।

লিভারপুলও হাল ছেড়ে দেওয়ার দল নয়। আক্রমণে ধার বাড়িয়ে আদায় করে নেয় দুই গোল। ৬৮ মিনিটে মোহামেড সালাহর গোলে মেলে সমতা। ৮১ মিনিটে জয়সূচক গোলটি করেন সাদিও মানে।

ফলে ঘরের মাঠে টানা ২১টি জয় তুলে নিয়েছে তারা। ইংলিশ লিগে ঘরের মাঠে টানা এতগুলো ম্যাচ জিতে নিজেদের গড়া আগের রেকর্ডই ভেঙে ফেলেছে লিভারপুল। সেই রেকর্ডটি তারা করেছিল ১৯৭২ সালে।

এই ম্যাচ জেতায় ২৭ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ২২ পয়েন্ট এগিয়ে তারা। এখন ১১ ম্যাচে আর ১২ পয়েন্ট পেলেই দীর্ঘ অপেক্ষার শিরোপা ঘরে তুলবে তারা। সবচেয়ে দ্রুত হবে আর ৪টি ম্যাচ জিতলে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম