সাতপাকে বাঁধা পড়ছেন সৌম্য

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৮

গায়ে হলুদে সৌম্য সরকারের সঙ্গে আত্মীয়রা। সব আয়োজন সম্পন্ন। আজ বুধবার মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়বেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার।

এরই মধ্যে গঙ্গাবরণে গায়ে হলুদ আর শুদ্ধ গঙ্গাজলে স্নাত হয়েছেন বর। এখন ঢাক–ঢোলের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার ‘লাল সবুজ’ বাড়ি। একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে যাবেন স্বজনরা। সেই হলুদেই স্নাত হবেন কনে পূজা। বুধবার বিকালে বর সৌম্য সরকার তার সহযাত্রীদের নিয়ে রওয়ানা হবেন কনের বাড়ি। সৌম্যর হবু স্ত্রীর বাড়ি খুলনাতেই।

সাতপাকে বাঁধা পড়ছেন সৌম্য বিয়ের আনুষ্ঠানিকতার পর শুক্রবার রাতে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে।

সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার জানিয়েছেন, ‘২৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে তিনটার দিকে মঙ্গলধ্বনি, ঢাক, শাঁখ, সানাই আর বাদ্য বাজিয়ে খুলনার উদ্দেশে রওয়ানা হবে সৌম্য। ২৮ ফেব্রুয়ারি বৌভাত।’

এর আগে গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় সৌম্যর নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে আশীর্বাদ অনুষ্ঠান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম