মাশরাফির কারণেই সিলেটের সিরিজটি আগ্রহজাগানিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:১১

জিম্বাবুয়ে সিলেট পৌঁছে গেছে সবার আগে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছে গেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দলটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় সন্ধ্যায়। তামিম ইকবাল দলের সঙ্গে যাননি, তিনি যাবেন কাল সকালে।

বাংলাদেশ দলের জন্য সিরিজটি বেশ আগ্রহজাগানিয়া। কারণ অধিনায়ক মাশরাফি। ইংল্যান্ড বিশ্বকাপের ৮ মাস পর জাতীয় দলের সফরসঙ্গী হয়েছেন তিনি। সহখেলোয়াড়েরাও তার সান্নিধ্য পেতে যাচ্ছেন দীর্ঘ সময় পর।

বিশ্বকাপের পর পরই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে  চোটের  কারণে মাশরাফি খেলতে পারেননি। তখন থেকেই তার অবসর নিয়ে গুঞ্জনটা ফের ডালমালা মেলেছে।

আর জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজ শুরু হওয়ার আগেই  বিসিবি  প্রধান  নাজমুল  হাসান  তো বলেই দিয়েছেন এটিই ‘অধিনায়ক’ মাশরাফির শেষ সিরিজ!  বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়কের অধিনায়কত্বের শেষ প্রহরে বাংলাদেশ কেমন করে সেটি দেখতে জনতার রয়েছে বিশেষ আগ্রহ। মাশরাফির ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও মানুষের চোখ থাকবে।

বাংলাদেশ দলের আগেই সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে। মাশরাফিরা সিলেটে পৌঁছেছেন সন্ধ্যায় আর দুপুরে পৌঁছে চামু চিবাবার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি হবে ৬ মার্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে বেলা ১টায় শুরু হলেও শেষটি শুরু হবে বেলা ২টায়।

সিলেট থেকে ঢাকায় ফিরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দল দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৯ ও ১১ মার্চ।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম