বার্সার ড্র

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৫, ১৩:০৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১২:২২

lionel-messi-champions-league উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে রুখে দিয়েছে লেভারকুসেন। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
আগেই ‘ই’ গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। তাই বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে নামানো হয়নি দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও সুয়ারেজকে।  
ম্যাচের শুরুতে ২০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। রাকিটিচের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে জড়িয়ে দেন বার্সেলোনা তারকা।
তবে সমতা ফেরাতে সময় নেয়নি স্বাগতিকরাও। তিন মিনিট পরই জোরালো শটে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করেন হাভিয়ের হারনান্দেস।
ড্র করলেও শেষ ষোলোতে যেতে পারেনি লেভারকুসেন।
রোমা ও লেভারকুসেন দুই দলেরই পয়েন্ট ৬। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে রোমা।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি