সিলেটের লক্ষ্য ১৫১ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৫, ১৪:০০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১২:৩০

hsr বিপিএলে সিলেট সুপার স্টারসকে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে কুমিল্লা। বৃহস্পতিবার টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তোলে মাশরাফির কুমিল্লা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আহমেদ শেহজাদ। এছাড়া অলোক কাপালি ৩২ ও আশার জাইদি ৩১ রান করেন।
সিলেটের পক্ষে একটি করে উইকেট নেন শহীদ আফ্রিদি, রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
আগের ম্যাচে কুমিল্লার ওপেনার লিটন কুমার দাসকে না খেলানো হলেও সিলেটের বিপক্ষে ফিরেছেন তরুণ এই ওপেনার।  
প্রসঙ্গত, সিলেট সুপার স্টারসের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেরা চারে খেলতে হলে কুমিল্লার সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে সিলেটকে। সেই সঙ্গে সন্ধ্যার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সিলেটকে। বরিশাল-ঢাকার মধ্যকার ম্যাচের মধ্যে ঢাকা হারলেও সিলেট চলে যাবে সেরা চারে। কুমিল্লার জন্য খানিকটা গুরুত্বপূর্ণ এ ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার আগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও সিলেটের সঙ্গে ম্যাচ হারলে তৃতীয় স্থানে চলে যাবে মাশরাফির কুমিল্লা।
দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। ঢাকা ম্যাচটি জিতলেই চলে যাবে সেরা চারে। অবশ্য দুপুরের ম্যাচে সিলেট হেরে গেলে, ঢাকা এমনিতেই চলে যাবে সেরা চারে।
উল্লেখ্য, দুই দলের প্রথম ম্যাচে সিলেট সুপার স্টারস ৪ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছিল।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম