অজিদের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২০, ১০:৩৪আপডেট : ০১ মার্চ ২০২০, ১০:৫০

প্রথম সেঞ্চুরির পর ক্লাসেনের উদযাপন।  অধিনায়কত্বে পরিবর্তনের পর টিম গেমের রুপটাই পাল্টে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ৭৪ রানে।

প্রোটিয়ারা আধিপত্য বিস্তার করেছে ব্যাট-বলে দুই বিভাগেই। হেনরিখ ক্লাসেনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সঙ্গে ছিল ডেভিড মিলারের হাফসেঞ্চুরি। আবার বল হাতে আধিপত্য বিস্তার করেছেন লুঙ্গি এনগিডিও।

পার্লে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা ছিল হতাশার। ৪৮ রানে ফিরে গেছেন তিন ব্যাটসম্যান। জানেমান মালান (০), কুইন্টন ডি কক (১৫) ও তেম্বা বাভুবা (২৬) ফিরে গেলে চাপে পড়ে যায় প্রোটিয়ারা।

প্রাথমিক এই ধাক্কা সামাল দেন কাইল ভেরেইন ও হেনরিখ ক্লাসেন ৭৮ রানের জুটিতে।  ৪৮ রানে ভেরেইনের বিদায়ে এই জুটি ভাঙলেও প্রোটিয়াদের এগিয়ে নিয়েছেন ক্লাসেন। মিলারের সঙ্গে ১৪৯ রানের জুটিতে দলের স্কোর নিয়ে গেছেন ২৭৫ রানে। মিলার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে ৬৪ রানে ফিরলে ভাঙে এই জুটি।

তবে ক্লাসেন অপরপ্রান্তে থেকে দলকে পাইয়ে দিয়েছেন বিশাল পুঁজি। তার অপরাজিত ১২৩ রানে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে করেছে ২৯১ রান। ক্লাসেনের ১১৪ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়।

অস্ট্রেলিয়ার পক্ষে ৪৫ রানে তিন উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। দুটি নিয়েছেন মিচেল স্টার্ক।

জবাবে অস্ট্রেলিয়া ৪৫.১ ওভারে গুটিয়ে যায় ২১৭ রানে। অথচ এ অস্ট্রেলিয়াকেই ৮৪ রানের জুটিতে আশা দেখাচ্ছিলেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। স্মিথ সর্বোচ্চ ৭৬ ও লাবুশেন ৪১ রানে ফিরলে এর পর অস্ট্রেলিয়ার হয়ে আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি।

অজিদের শুরুর সর্বনাশটা করেছেন লুঙ্গি এনগিডি। ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে নিয়েছেন আইনরিক নর্কিয়া ও তাবরাইজ শাসমি। ম্যাচসেরা সেঞ্চুরিয়ান ক্লাসেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম