ক্রাইস্টচার্চে ভালো বোলিংয়ের পর ভারতই এখন চাপে

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২০, ১৩:১২আপডেট : ০১ মার্চ ২০২০, ১৫:২১

ক্রাইস্টচার্চে ভালো বোলিংয়ের পর ভারতই এখন চাপে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টিকে থাকতে দ্বিতীয় দিন ‘বড় কিছু’র প্রয়োজন ছিল ভারতের। বোলারদের সর্বোচ্চ চেষ্টায় সেই ‘বড় কিছু’ তে প্রাপ্তি মাত্র ৭ রানের লিড! নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৩৫ রানে গুটিয়ে দিলেও দ্বিতীয় ইনিংসে উল্টো চাপে এখন সফরকারীরা। ৬ উইকেটে দ্বিতীয় দিন শেষ করেছে ৯০ রানে। বিরাট কোহলিরা এগিয়ে আছে ৯৭ রানে।

একটা সময় মনে হচ্ছিল আরও বেশি লিড পাবে ভারত। ১৭৭ রানের বিনিময়ে কিউইদের ৮ উইকেট তুলে নেয় সফরকারী বোলাররা। সেখান থেকে দলকে সুবিধাজনক স্থানে নিয়ে গেছেন কাইল জেমিসন। প্রথম ইনিংসে বল হাতে ভারতকে গুঁড়িয়ে দেওয়া এই ডানহাতি পেসার ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন শেষ দিকে। ওয়াগনারকে সঙ্গে নিয়ে গড়েছেন ৫১ রানের জুটি। তাতে লিড না পেলেও কিউইরা ভারতের চেয়ে ৭ রানে পিছিয়ে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৩৫ রানে। ওয়াগনার ২১ রানে বিদায় নেওয়ার পর জেমিসন ৪৯ রানে ফিরলে শেষ হয়েছে কিউইদের ইনিংস।

ভারতের হয়ে ৮১ রানে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি, ৩টি জসপ্রীত বুমরা।  

জবাবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং দেখে মনে হয়েছে যেন তাসের ঘর। ৯০ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। চেতেশ্বর পূজারার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৪ রান। কোহলি ফিরেছেন ১৪ রান করে। ক্রিজে আছেন হনুমা বিহারী (৫) ও ঋষভ পন্ত (১)। কিউই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় ইনিংসে ১২ রানে নিয়েছেন ৩ উইকেট।

/এফআইআর/ পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম