তামিমের বিদায়ের পর লিটনের হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২০, ১৪:০৭আপডেট : ০১ মার্চ ২০২০, ১৪:৩০

তামিমের বিদায়ের পর লিটনের হাফসেঞ্চুরি ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না তামিম ইকবাল। সর্বশেষ ৪ ওয়ানডেতে তার স্কোর ছিল ৮, ০, ১৯ ও ২ রান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও থাকলেন বাক্সবন্দী হয়ে। ইনিংস লম্বা করতে পারেননি, বিদায় নিয়েছেন ২৪ রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকদের সংগ্রহ ২০.৪ ওভারে ১ উইকেটে ১১১ রান।

দুই ওপেনারে শুরুটা ছিল ঢিমে-তালে। লিটন আগ্রাসী ভঙ্গিতে খেললেও তামিম খেলেছেন খুবই ধীর গতিতে। ১৩তম ওভারে অভিষেক হওয়া ডানহাতি অফস্পিনার ওয়েসলি ম্যাডেভরে তাকে ফাঁদে ফেলেন এলবিডাব্লিউর। তামিম রিভিউ নিলেও অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে। তার বিদায়ে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। লিটন অবশ্য আগ্রাসী ভঙ্গিতেই খেলছেন। ৪৫ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৬৭ রানে। সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত (১৬)। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম