লিটনের সেঞ্চুরির পর মুশফিকের বিদায়

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২০, ১৫:৩১আপডেট : ০১ মার্চ ২০২০, ১৬:০৫

লিটনের সেঞ্চুরির পর মুশফিকের বিদায় ৩৩টি ওয়ানডে খেলে ফেলেছেন ওপেনার লিটন দাস। সর্বশেষ ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে একমাত্র সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্পের জন্য পাননি দ্বিতীয় সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ৯৪ রানে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সুযোগ হাতছাড়া করেননি। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে চলছে বাংলাদেশের রানের চাকা। ৩৫.১ ওভারে ৩ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৯৩ রান।
লিটন ব্যাট করছেন ১১৫ রানে, মাহমুদউল্লাহ ১ রানে।

টস জিতে দুই ওপেনারে শুরুটা ছিল ঢিমে-তালে। লিটন ধীরে ধীরে আগ্রাসী ভঙ্গিতে খেলা শুরু করলেও তামিম এগিয়েছেন ধীর গতিতে। তবে ১৩তম ওভারে অভিষেক হওয়া ডানহাতি অফস্পিনার ওয়েসলি ম্যাডেভরে তাকে ফাঁদে ফেলেন এলবিডাব্লিউর। তামিম রিভিউ নিলেও অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে। তার বিদায়ে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। সর্বশেষ ৪ ওয়ানডেতে তামিমের স্কোর ছিল ৮, ০, ১৯ ও ২ রান। জিম্বাবুয়ের বিপক্ষেও ইনিংস লম্বা করতে পারেননি, বিদায় নিয়েছেন ২৪ রানে।

তবে লিটনের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত সমৃদ্ধ হতে থাকে স্কোরবোর্ড। তাকে নাজমুল হোসেন শান্ত অনেকক্ষণ সঙ্গ দিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে এসেও ইনিংস বড় করতে পারলেন না শান্ত। ২৯ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মুতুম্বোডজি। এরআগে আগে ৮০ রানের দুর্দান্ত এক জুটি উপহার দিয়েছেন দু’জন। এই জুটি ভাঙার পর মুশফিকুর রহিম তার সঙ্গে ৪২ রানের জুটি গড়েন। এই জুটি ভেঙে দিয়েছেন ডোনাল্ড টিরিপানো। মুশফিক ফিরেছেন ১৯ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম