অবশেষে লিটনের দ্বিতীয় সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ১৫:৫৯আপডেট : ০১ মার্চ ২০২০, ১৬:০২

লিটনের দ্বিতীয় সেঞ্চুরি। ডোনাল্ড তিরিপানোর বলটি সীমানা ছাড়া করে ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির উদযাপন শেষ না হতেই অপরপ্রান্ত থেকে ছুটে এলেন মুশফিক। চেনা রূপে সতীর্থকে জড়িয়ে ধরে উল্লাস করলেন, যেন সেঞ্চুরি লিটনের নয়, তিনিই করেছেন।  

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অভিষিক্ত লিটন দাসের। দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান হয়েও নিজের ছায়া মাড়াতে পারেছেন না লিটন।  নিজের খেয়ালিপনার কারণেই দারুণ শুরুর পরও ইনিংসগুলো বড় করতে পারছিলেন না এই উইকেটকিপার- ব্যাটসম্যান। ২০১৮ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১২১) তুলে নিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন লিটন। এরপর আরও বেশকিছু ইনিংসে কাছাকাছি গিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি। অবশেষে রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার দুই সেঞ্চুরির মাঝে পার হয়ে গেছে ১৫টি ম্যাচ!

ইনিংসের শুরুতে ক্রিজে নেমেই একপ্রান্তে খাবি খাচ্ছিলেন তামিম ইকবাল। অন্যপ্রান্তে অবশ্য শুরু থেকেই স্বচ্ছন্দ ছিলেন লিটন। ছন্দময় ব্যাট করে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তিরিপানোর লেগ স্টাম্পের দিকে হাফভলি বলটি লেগ সাইড দিয়ে বাউন্ডারির সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান লিটন। ৯৫ বলে ১০ চার ও ১ ছক্কায় সাজানো তার ইনিংস। প্রথম অর্ধশতক তুলে নিতে খেলেছেন ৪৫ বল, দ্বিতীয় পঞ্চাশ রান এসেছে ৫০ বলে।

একজন নিরেট ব্যাটসম্যান হওয়ার সব গুণাবলি আছে লিটনের মধ্যে। মুশফিকের পর টেকনিক্যালি খুব নিখুঁত ব্যাটসম্যান হিসেবে ধরা হয় লিটনকে। স্পিনটা খুব ভালো খেলেন, তবে পেস বোলিংয়ে তার কিছুটা দুর্বলতা রয়েছে। অফস্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলগুলো প্রায় সমই লেগ বিফোর হন অথবা ছেড়ে দিয়ে আউট হন। এছাড়া প্রায় সময়ই শট নির্বাচনে গড়বড় করে সুন্দরভাবে শুরু করা ইনিংসগুলো বড় করতে পারেন না। কিন্তু রবিবার ইনিংসের শুরু থেকেই ছন্দময় ব্যাটিং করেছেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিও পেয়েছিলেন ১ নম্বরে নেমে, রবিবার দ্বিতীয় সেঞ্চুরিটিও পেলেন ওপেনিংয়ে নেমে। শেষ পর্য়ন্ত ১২৬ থাকা অবস্থায় ফিজিওর সঙ্গে আলোচনা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে গেছেন। ক্র্যাম্প না হ্যামস্ট্রিংয়ে চোট, সেটি জানা যায়নি।

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম