চার ম্যাচে সালমাদের প্রাপ্তি ‘শূন্য’

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২০, ১০:০৩আপডেট : ০২ মার্চ ২০২০, ১৭:৩৪

৯ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষটাও হার দিয়েই করেছে সালমা খাতুনের দল। শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে চার ম্যাচে তাদের ফিরতে হচ্ছে শূন্যহাতে।

মেলবোর্নে টস জিতে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। খেলতে নেমে প্রতিপক্ষের ওপর তেমন কোনও চাপই সৃষ্টি করতে পারেনি তারা। উল্টো ধুঁকে ধুঁকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।

দ্বিতীয় ওভারে মুরশিদার বিদায়ে প্রথম উইকেট পতনের শুরু। ৫৭ রানে পড়েছে ৫ উইকেট। ব্যতিক্রম ছিলেন শুধু নিগার সুলতানা। তার ৩৯ রানের সর্বোচ্চ ইনিংসেই কিছুটা পুঁজি পায় বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ করতে পারে ৯১ রান।

শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নিয়েছেন অবসরের অপেক্ষায় থাকা অফস্পিনার শশিকলা সিরিবর্ধনে। টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারের দৃষ্টান্ত গড়ে ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট।

জবাবে শ্রীলঙ্কা ১৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে। দুই ওপেনার মিলে তুলেছেন ৫১ রান। চামারি আতাপাত্তুকে ৩০ রানে ফিরিয়েছেন নাহিদা। তবে ওপেনার হাসিনি পেরেরা (৩৯) ও আনুশকা সঞ্জীবনী (১৬) মিলে জয়ের বন্দরে নোঙর ফেলেছেন। লঙ্কানরা টুর্নামেন্ট শেষ করলো সান্ত্বনার এই একটি জয়ে।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম