করোনাভাইরাস আতঙ্কে নিয়মিত হাত ধুচ্ছে ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২০, ১১:১১আপডেট : ০৩ মার্চ ২০২০, ১১:৫৪

করোনাভাইরাস আতঙ্কে নিয়মিত হাত ধুচ্ছে ইংল্যান্ড! করোনাভাইরাস আতঙ্কে ক্রীড়াঙ্গনের চিরাচরিত সংস্কৃতিটাই এখন উঠে যাওয়ার পথে! টসের মুহূর্তে বা ম্যাচের পর দুই দলের ক্রিকেটাররা হাত মিলিয়ে থাকেন সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবে। কিন্তু ভাইরাসটির প্রাদুর্ভাবে আসন্ন সিরিজে লঙ্কানদের সঙ্গে হাত-ই মেলাবে না ইংল্যান্ডের খেলোয়াড়েরা।

অবশ্য শুধু করোনা আতঙ্কই এখানে প্রভাবক হিসেবে কাজ করেনি। দক্ষিণ আফ্রিকা সফরে পেটের পীড়া ও ফ্লুর আক্রমণে অসুস্থতার হিড়িক পড়েছিল ইংলিশ ক্রিকেটারদের মাঝে। তাই সতর্কতার অংশ হিসেবে কারো সংস্পর্শে আসার ক্ষেত্রে বেশি করে ভাবছে ইংল্যান্ড। টেস্ট অধিনায়ক জো রুট বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় যেভাবে অসুস্থতা ছড়িয়েছে, তাতে সংস্পর্শ কমিয়ে আনার ব্যাপারে আমরা খুব সচেতন।’

এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। ৫০টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়েছে। এই অবস্থায় ইংলিশ অধিনায়ক জানিয়েছেন, রোগ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ইংল্যান্ড দল, ‘আমরা প্রতিনিয়ত হাত ধুচ্ছি, ত্বকের উপরিভাগ পরিষ্কার রাখছি। রোগ প্রতিরোধে আমাদের জীবানুনাশক, জেল দেওয়া হয়েছে।’  

শ্রীলঙ্কা সফরটি যথাযথভাবেই হবে বলে প্রত্যাশা রুটের। তবে প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশ মানতেও তৈরি তারা। সফরে দুটি টেস্ট খেলবে দুই দল। প্রথমটি গলে শুরু হবে ১৯ মার্চ। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ মার্চ, কলম্বোতে।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম