মাহমুদউল্লাহর বিদায়ের পর ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২০, ১৬:০৮আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৬:১৪

মাহমুদউল্লাহর বিদায়ের পর ফিরলেন তামিম জুটির পর জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল। সর্বশেষ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন। ৪১ রানে মাহমুদউল্লাহ বিদায় নিলে ফিরে গেছেন তামিমও। অবশ্য তার আগে ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোরই (১৫৮) করেছেন। বাংলাদেশের সংগ্রহ ৪৫.৪ ওভারে ৫ উইকেটে ২৯২ রান।   

বড় ইনিংসের দেখাই পাচ্ছিলেন না তামিম ইকবাল। সর্বশেষ ইনিংসগুলোতে তার স্কোর- ৮, ০, ১৯,২,২৪। সঙ্গে স্ট্রাইক রেট নিয়েও ছিল সমালোচনা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এক সেঞ্চুরিতে দুটি অতৃপ্তি পূরণ করেছেন তিনি। ২৩ ইনিংস পর দেখা পেয়েছেন ১২তম সেঞ্চুরি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুটা ভালো হতো যদি উদ্বোধনী জুটি আরও স্থায়ী হতো। দুর্ভাগ্যের শিকার লিটন রান আউট হয়েছেন অদ্ভূতভাবে। ৬.৩ ওভারে নন স্ট্রাইকিং প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তখন তামিমের খেলা শটই বিপদ ডেকে আনে তার! বলটি বোলার মাম্বার হাতে লেগে আঘাত হানে স্টাম্পে। লিটন ফিরেছেন ৯ রান করে।

বেশ কিছুদিন ধরে তামিম ইকবালের স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হচ্ছে বেশি। প্রথম ওয়ানডেতেও একই ধারায় ব্যাট করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য খোলস ছেড়ে বের হয়ে এসেছেন বাঁহাতি ওপেনার। আগ্রাসী মনোভাবে খেলে এগিয়ে নিচ্ছেন দলকে। তার আগ্রাসী মনোভাবে প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটে আসে ৬৫ রান।

পরের রান আউটটি ছিল ভুল বোঝাবুঝি। স্ট্রাইকে থাকা নাজমুল হোসেন রান নিতে চাননি শুরুতে। তামিম দৌড় দিলে নাজমুল হোসেন দ্বিধা-দ্বন্দ্বে বিলম্ব করে ফেলেন। রান আউটে নাজমুল ফেরেন ৬ রানে।

দ্রুত এই দুই রান আউটে অস্বস্তি বিরাজ করছিল স্বাগতিকদের। তামিম সেই পরিস্থিতি সামলেছেন মুশফিকুর রহিমের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে। মুশফিক তুলে নেন ৩৮তম হাফসেঞ্চুরি। জুটি আরও বড় হওয়ার আগে সফট ডিসমিসালে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। মুশফিকের ৫০ বলের ইনিংসে ছিল ৬টি চার। তবে অপরপ্রান্ত ঠিকই আগলে খেলেছেন তামিম। মাহমুদউল্লাহকে সঙ্গী করে এগিয়ে নেন রানের চাকা। ৪১ রানে মাহমুদউল্লাহ ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ১০৬ রানের বড় জুটি। এর কিছুক্ষণ পর ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর করে বিদায় নেন তামিমও। ১৫৮ রানে ফিরেছেন। তার ১৩৬ বলের ইনিংসে ছিল ২০টি চার ও ৩টি ছয়।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম