করোনাভাইরাস, ঝুঁকি থাকলে পাকিস্তানে দল পাঠাবে না বিসিবি!

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২০, ১১:৪৮আপডেট : ০৪ মার্চ ২০২০, ১২:০১

করোনাভাইরাস, ঝুঁকি থাকলে পাকিস্তানে দল পাঠাবে না বিসিবি! পাকিস্তানে করোনাভাইরাস আক্রান্ত পাওয়া গেছে ৫জন। যার মধ্যে করাচিতেই দুজন! এই অবস্থায় তৃতীয় দফার পাকিস্তান সফরের আগে ভয় কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঝে (বিসিবি)। তাই সফরের আগে এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনায় বসবে বিসিবি।

তিন দফার সফরে এরই মধ্যে দুইবার পাকিস্তান সফর করে ফেলেছে বাংলাদেশ। শেষ দফার সফরে ৩ এপ্রিল হবে একটি ওয়ানডে। ৫ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই হবে করাচিতে। এখানেই দুজন আক্রান্ত থাকায় আতঙ্ক আছে বাংলাদেশরও। তার ওপর সিন্ধুতে ১৩ মার্চ পর্যন্ত স্কুল বল রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ কিনা, তা সবার আগে ভাবতে হবে। এ বিষয়ে আমরা কখনো আপোস করবো না।’

তাই এই পরিস্থিতি নিয়ে পিসিবির সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। যদি ঝুঁকি মনে হয়-ই, তাহলে মুমিনুল হক-তামিম ইকবালদের এই দফায় পাঠাবে না বিসিবি, ‘পিসিবির সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনায় বসবো। যদি দেখি সত্যিকার অর্থেই কোন ঝুঁকি আছে। তাহলে পাকিস্তানে দল পাঠাবো না। তবে এই মুহূর্তে সিদ্ধান্ত দিয়ে ফেলাটা তড়িঘড়ি হয়ে যাবে। আমাদের হাতে এখনও সময় আছে।’

প্রথম ধাপে জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ।  পাকিস্তান সিরিজটি জিতেছে ২-০ তে। শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপে খেলেছে একটি টেস্ট। টেস্টটি পাকিস্তান জেতে এক ইনিংস ও ৪৪ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম