মুশফিকের ‘বিশ্রাম’ যেভাবে দেখেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ২১:৪২আপডেট : ০৫ মার্চ ২০২০, ২১:৪২

অনুশীলনে মাশরাফির সঙ্গে মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। অবশ্য তাকে বিশ্রাম দেওয়ার পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যুক্তি দিয়েছেন, পাকিস্তান সফরের দল সাজাতেই এক প্রকার পরীক্ষা-নিরীক্ষা হবে শেষ ম্যাচে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন এমন সিদ্ধান্ত কৌশলগত। তবে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে একটা সুস্থধারা থাকা উচিত।

কাল শুক্রবার অধিনায়ক হিসেবে শেষ ওয়ানডে মাশরাফির। মুশফিককে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে মাশরাফি বিষয়টি দেখছেন এভাবে, ‘এগুলো ছোটোখাটো কৌশলগত সিদ্ধান্ত। এসব আসলে অধিনায়কও দিতে পারে না। আবার সে পারফর্ম করে আসছে ১২-১৩ বছর ধরে। চার নম্বরেও সেরা ব্যাটসম্যান। যদি সবকিছু বিবেচনায় আনেন, তাহলে সে যাতে নির্দিষ্টসময় পর্যন্ত মানসিকভাবে চাপের মধ্যে না থাকে সে বিষয়েও খেয়াল রাখা উচিত বলে আমি করি।’

পাকিস্তান সফরের ওয়ানডে ম্যাচটি হবে এক মাস পরে। এমন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সুস্থ একটা ধারা থাকা প্রয়োজন বলে মনে করেন মাশরাফি, ‘আসলে বিষয়টা এমন না যে দুই বছর পর পর কোচ আনলাম, তার মতো পরীক্ষা-নিরীক্ষা করে সে চলে গেলো। সঙ্গে এটাও ভাবতে হবে, এই খেলোয়াড়েরাই দেশকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। কেউ এসে যদি পরীক্ষা করতে-ই চায়, তাতে যদি বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হয়, তাহলে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। যদি এ নিয়ে কোনও সন্দেহ থাকে, তাহলে অবশ্যই তা থামানো উচিত।’

নতুন কোচের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে মাশরাফির মন্তব্য, ‘একটা কোচ যখন নতুন আসে, সে তার পরীক্ষা করে। আমাদের তার প্রতি একটা ধারণা থাকা উচিত। আবার তাকেও ধারণা দেওয়া উচিত। ধরেন মুশফিককে কীভাবে সামলাবেন? এখন মুশফিককে নিয়ে যদি জোকিংয়ের সর্বোচ্চ পর্যায়ে চলে যান, তাহলে কী আমাদের অ্যাসেট (সম্পদ) নিয়ে নাড়াচাড়া করছি না। মুশফিক কতদিন আর খেলবে? এটাও পেশাদারির বিষয়। ওটাও ওর সাথে আলোচনা করতে হবে।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম