মৃত্যুঞ্জয়-সাদমানের অস্ত্রোপচার, দেশে ফিরবেন মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২০:৫৮আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:৫৮

সৃত্যুঞ্জয়(বাঁয়ে) ও সাদমানের সফল অস্ত্রোপচার হয়েছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াতে অস্ত্রোপচার হয়েছে সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর। বুধবার সফলভাবে অস্ত্রপচার হলেও আরও কিছুদিন অস্ট্রেলীয় শল্যবিদ গ্রেগ হয়ের তত্ত্বাবধানে থাকবেন তারা। আগামী সোমবার হয়কে একবার দেখিয়ে মঙ্গলবার দেশে ফিরবেন তারা।

অস্ত্রোপচার করাতে  গত ৯ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন মৃত্যুঞ্জয় ও সাদমান। বুধবার স্থানীয় সময় সকালে অস্ট্রেলীয় শল্যবিদ গ্রেগ হয়ের ছুরি-কাঁচির নিচে যেতে হয় দুই ক্রিকেটারকে। সাদমানের কব্জিতে এবং মৃত্যুঞ্জয়ের কাঁধে অস্ত্রোপচার হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে দুই ক্রিকেটারই পুরোপুরি সুস্থ আছেন।

৬টি টেস্ট খেলা সাদমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খুব ভালোভাবে অস্ত্রোপচার হয়েছে। এখন কোনও সমস্যা নেই। আগামী সোমবার গ্রেগ আমাকে দেখবেন। এর পরদিন দেশে ফিরবো।’

সাদমানের মতো মৃত্যুঞ্জয়ও একই কথা বলেছেন, ‘আমার কাঁধে তিনটি ছিদ্র করেছেন উনি (গ্রেগ)। কোনও সমস্যা নেই এখন। আশা করি দ্রুত মাঠে ফিরতে পারবো।’

প্রসঙ্গত, ভারত সিরিজ থেকেই কব্জির চোটে ভুগছেন বাংলাদেশ টেস্ট দলের ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলাম। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে কাঁধের চোট নিয়ে আগেভাগেই দেশে ফেরেন মুত্যুঞ্জয় চৌধুরী। দ্রুত সেরে ওঠা নিশ্চিত করতে চিকিৎসার জন্য তাদের অস্ট্রেলিয়া পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

/আরআই/পিকে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে