করোনায় এবার পিএসএলও স্থগিত

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২০, ১৪:১০আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৪:১১

করোনায় এবার পিএসএলও স্থগিত করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত হয়ে গেছে গতকাল। দিনকে দিন পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এবার পাকিস্তান সুপার লিগও (পিএসএল) স্থগিত করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজকে হওয়ার কথা ছিল দুই সেমিফাইনাল। ফাইনাল হওয়ার কথা ছিল কাল বুধবার। কিন্তু আতঙ্ক বেড়ে যাওয়াতে সেটিও আর হচ্ছে না। এই করোনার কারণে চার দিন কমিয়ে আনা হয়েছিল পিএসএল। কারণ বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে যাচ্ছিলেন।  সর্বশেষ খবরে এবার বাকি অংশ স্থগিত করা হয়েছে।   

প্রথম সেমিফাইনালে মুলতান টাইগার্সের মুখোমুখি হওয়ার কথা পেশাওয়ার জালমির। দ্বিতীয় সেমিতে করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। পিসিবি জানিয়েছে, পরে ম্যাচের সূচি নির্ধারণ করা হবে।

পাকিস্তানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পাওয়া গেছে ১৮৪ জন। পাঞ্জাব প্রদেশে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সব ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও স্থগিত হয়ে গেছে ভারতে। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজসহ স্থগিত হয়ে গেছে বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম