করোনা-আতঙ্ক: ক্রিকেটারদের যে পরামর্শ দিলেন বিসিবি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৮:৫৬আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:০৪

বিসিবি সভাপতি নাজমুল হাসান বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ বেড়ে চলছে। করোনা-পরিস্থিতির অবনতি হওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ক্রিকেট বন্ধ থাকলেও ক্রিকেটাররা যাতে যেখানে-সেখানে ঘোরাঘুরি না করেন সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভা শেষে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। ঘোষণার পাশাপাশি ক্রিকেটারদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি, ‘লিগ শুরুর পর প্রতিটি খেলোয়াড়কে সতর্কতামূলক নির্দেশনা ক্লাব থেকে দেওয়া হয়েছিল। এখনও তাদের সে সব পরামর্শই দেওয়া দিই। একদম না পারতে যেন ক্রিকেটাররা বাসার বাইরে না বের হয়। এবং অন্য কারও সংস্পর্শে যত কম আসা যায় ততই ভালো। বলছি না সব বন্ধ (লকডাউন) করতে হবে, করতে পারলে ভালো হতো। ওদের সাবধানে থাকতে হবে। আমি ভয় পাওয়ার কথা বলছি না। এটা হতেই পারে, তবে যাতে না হয় এর জন্য যতটুকু সর্তক হওয়া দরকার প্রত্যেককে সেটা হতে হবে।’

করোনাভাইরাসের প্রভাবে বহুজাতিক অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসায় বসেই কাজের ব্যবস্থা করে দিয়েছে। গুরুত্বপূর্ণ সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করছে তারা। অনেক ক্রীড়া ফেডারেশনের সভাও হচ্ছে ভিডিও কনফারেন্সে। ভারতীয় ক্রিকেট বোর্ডও তাদের কর্মীদের বাসা থেকে অফিস করার অনুমতি দিয়েছে। বিসিবি এখনও এমন কিছু চিন্তা না করলেও পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেবেন। নাজমুল হাসানের কথায় তারই ইঙ্গিত, ‘ওটা সময়মতো আপনারা দেখতে পাবেন। প্রতিদিন পরিস্থিতি বদলাচ্ছে। এখন একটা বলবো, পরে আরেকটা তা তো হয় না। আমরা নিজেরাই সতর্ক হবো। আপাতত লিগ বন্ধ করেছি। এবং যা করা দরকার করা হবে। এটাকে হালকা  করে নেওয়ার কোনও সুযোগ নেই। কাজেই আমাদের সচেতন হতে হবে। যতটুকু সম্ভব বাসা থেকে না বেরোতে বলা হয়েছে। জরুরি কাজ ছাড়া খেলোয়াড় এবং বোর্ডে যারা আছে তাদের বাসা থেকে না বেরোনোর কথা বলা হয়েছে।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম