ভারতীয় দলে মিয়াঁদাদের প্রিয় কোহলি

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২০, ১৭:৫২আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:০০

জাভেদ মিয়াঁদাদ ভারত ও পাকিস্তান চিরবৈরী দুটি প্রতিবেশী দেশ ক্রিকেটে সব সময়ই ‘যুদ্ধ’ ‘যুদ্ধ’ খেলে। ক্রিকেটে দুটি দেশ মুখোমুখি হলে আগুন জ্বলে ওঠে আর সেই আগুনে বাতাস দেয় দুই দলের সমর্থকেরা। কিন্তু দুই দেশের ক্রিকেটাররাই মাঠের বাইরে পরস্পরের ভালো বন্ধু। পারস্পরিক শ্রদ্ধাবোধ তাদের মধ্যে প্রবল। এখন এই প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম এটি খুব ভালো করে বুঝিয়ে দেয়।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা নিজেদের ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করেন। কোনও ভারতীয় তারকাকে নিয়ে প্রশংসাসূচক বাড়তি দু’একটি বাক্য ব্যয় করেন। সে শোয়েব আখতারই বলুন, ওয়াসিম আকরাম, রমিজ রাজা কিংবা ইনজামাম-উল হক। আজ যেমন জাভেদ মিয়াঁদাদ ভারতীয় দলে তার প্রিয় ক্রিকেটার হিসেবে নাম বললেন বিরাট কোহলির।

সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরটা খুব বাজে গেছে বিরাট কোহলির। গত ছয় বছরের মধ্যে এত খারাপ সময় দেখেনি তার ব্যাট। তবু যেভাবে কোহলি ব্যাট করেন, সেটাই তাকে মিয়াঁদাদের কাছে করে তুলেছে ভারতীয় দলের প্রিয় ক্রিকেটার। ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতীয় দলে সেরা কে? আমি বিরাট কোহলিকেই বেছে নিলাম’- নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন মিয়াঁদাদ। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেছেন, ‘আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই, তার (কোহলির) পারফরম্যান্সই অনেক কিছু বলে দেয়। পরিসংখ্যানই যেহেতু সবটা তুলে ধরে, মানুষেরও তা স্বীকার করে নেওয়া উচিত।’

ভারতীয় অধিনায়কের ব্যাটিং শৈলী সাবেক পাকিস্তান অধিনায়ককে মুগ্ধ করে, ‘সে ক্লিন হিটার। তার শটগুলো দেখুন, তার ব্যাটিং দেখতে সত্যিই খুব ভালো লাগে।’

মিয়াঁদাদ সব সময়ই অকপট, মাঠে যেমন মাঠের বাইরেও তেমন। যা নিজের কাছে ঠিক মনে করেন বলে ফেলেন। গত বুধবারই যেমন ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সেই সব খেলোয়াড়দের যারা ভালো করছেন না। ‘বড়ে মিয়াঁ’ বলেন, ‘আমি তাদের কাছে জানতে চাই পাকিস্তানে এখন এমন কোনও খেলোয়াড় আছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড বা ভারতীয় দলের কারো জায়গা নিতে পারে?’

 

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম