টোকিও অলিম্পিকে খেলবে না কানাডা

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২০, ১২:০০আপডেট : ২৩ মার্চ ২০২০, ১২:৪৭

টোকিও অলিম্পিকে খেলবে না কানাডা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন সব ক্রীড়া ইভেন্টই বন্ধ। তবে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। এরই মধ্যে প্রথম দেশ হিসেবে কানাডা নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইভেন্ট থেকে।

বেশ কিছুদিন আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছিলেন, অলিম্পিক মাঠে গড়ানো নিয়ে তারা আশাবাদী। কিন্তু সোমবার উল্টো সুরে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অলিম্পিক স্থগিতের সম্ভাবনা অনিবার্য হয় দাঁড়িয়েছে। এর পরেই কানাডা নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

কানাডার অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি বলেছে, সংশ্লিষ্ট অ্যাথলেট, গোষ্ঠী ও কানাডার সরকারের সঙ্গে আলোচনা করেই কঠিন এই সিদ্ধান্তটি তারা নিয়েছে। তারা আন্তর্জাতিক অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আহ্বান করেছে, এক বছরের জন্য ইভেন্টটি স্থগিত রাখার জন্য।

অস্ট্রেলিয়াও বলছে, এই অবস্থায় ইভেন্টটি চলতে পারে না। দেশটি তাদের অ্যাথলেটদের ২০২১ সালের জন্য প্রস্তুতি নিতে বলেছে। গেমস শুরু হওয়ার কথা ছিল আগামী ২৪ জুলাই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম