ব্রাজিলে করোনা আক্রান্তদের সেবায় স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২০, ১৫:০৭আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৫:২১

ব্রাজিলে করোনা আক্রান্তদের সেবায় স্টেডিয়াম করোনাভাইরাসে আক্রান্তদের পর্যাপ্ত স্বাস্থ্য সহায়তা দিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। নির্ধারিত হাসপাতালের বাইরে প্রয়োজন পড়ছে অস্থায়ী হাসপাতালের। এমন পরিস্থিতিতে ব্যতিক্রম নজির স্থাপন করেছে ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলো। অস্থায়ী হাসপাতাল বানাতে নিজেদের স্টেডিয়ামগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে তারা।

করোনার কারণে ব্রাজিলে খেলা বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তাই দেশটির অর্ধেকেরও বেশি ক্লাব এই মহত উদ্যোগের ঘোষণা দিয়েছে। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লেমেঙ্গো তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এখন এই স্টেডিয়ামের নিয়ন্ত্রণ নেবে রিও ডি জেনিরোর স্বাস্থ্য অফিস।

ফ্লেমেঙ্গোর মতো স্টেডিয়াম ছেড়ে দিচ্ছে করিন্থিয়ান্সও। তাদের ইতাকুয়েরো স্টেডিয়ামটিও এই কাজের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অনুশীলনের মূল সদর দপ্তরটিও এই কাজে ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

সাও পাওলো ও রিও ডি জেনিরো অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। এরই মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৮ জন। মারা গেছেন ১৮জন। তাই জরুরি অবস্থায় হাসপাতালের ওপর চাপ কমাতেই এমন উদ্যোগ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম