ইংলিশ ক্রিকেট রক্ষায় ইসিবির বিশাল প্যাকেজ

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৩:২৩

ইংলিশ ক্রিকেট রক্ষায় ইসিবির বিশাল প্যাকেজ করোনার দিনগুলিতে ক্রীড়াঙ্গনকে বাঁচাতে বিশাল অর্থ সাহায্য ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কাউন্টি ও ক্লাবগুলি মিলিয়ে এই প্যাকেজের পরিমাণ ৬০ মিলিয়ন পাউন্ড।

এই মুহূর্তে ইংল্যান্ডে সব ধরনের ক্রিকেটই বন্ধ। আপাতত এর সময়সীমা ২৮ মে পর্যন্ত। করোনাভাইরাসের মহামারিতেই এমন অচলাবস্থা। এই পরিস্থিতিতে কাউন্টি ও ক্লাবগুলিকে বাঁচিয়ে রাখতে পাশে থাকছে ইসিবি। ১৮টি প্রথম শ্রেণির কাউন্টিগুলোর জন্য থাকছে ৪০ মিলিয়ন পাউন্ড। বাকি ২০ মিলিয়ন পাউন্ড থাকছে তৃণমূল পর্যায়ের ক্লাবগুলোর জন্য।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, ‘আমরা জানি এই সময়টা চ্যালেঞ্জিং। তাই আমাদের ক্রিকেট পরিবারকে সহায়তা করা আমাদের প্রধান কর্তব্য। সেটা ইংল্যান্ড ও ওয়েলসের যে কোন পর্যায়ে হোক।’

অবশ্য শুরুতে শোনা গিয়েছিল, বেতন কাটা যেতে পারে জো রুটদের। ইসিবি জানিয়েছে, তেমন কিছু করছে না তারা। তবে এই মহামারি বিরাট আকার ধারণ করলে, সামনে তা আরও বড় সমস্যার সৃষ্টি করবে বলেই সতর্ক করেছেন হ্যারিসন।।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম