তাজিকিস্তানে থাকলে ভালোই হতো: নাজারভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২০, ১৫:১২আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৫:১২

আখতার নাজারভ। বিশ্বে যে কয়টি দেশে করোনাভাইরাস থাবা বসাতে পারেনি তার মধ্যে অন্যতম তাজিকিস্তান। সেই দেশটির জাতীয় দলের অধিনায়ক আখতার নাজারভ খেলছেন বসুন্ধরা কিংসের হয়ে। দুর্ভাগ্য নাজারভ দেশে ফিরে যেতে পারেননি, আটকা পড়েছেন ঢাকায়। এই ডিফেন্ডার এখন হয়তো নিজ দেশে থাকতে পারলে আরও বেশি নিরাপদ বোধ করতেন। লকডাউনের কারণে তা আর পারলেন কই?

বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসই শুধু ঢাকা ছাড়তে পেরেছিলেন। বাকিদের সেই ভাগ্য হয়নি। নাজারভ নিজেই বলছেন এই পরিস্থিতিতে তাজিকিস্তানে থাকলেই বেশি স্বস্তিতে থাকতেন। তবে আশাহত নন তিনি, আছেন পরিস্থিতি ভালো হওয়ার অপেক্ষায়, ‘ওখানে (তাজিকিস্তানে) থাকলে তো ভালোই হতো। তবে বসুন্ধরার সঙ্গে আমার চুক্তি আছে, সেটার প্রতি আমার সম্মান দেখাতেই হবে। কারণ পরিস্থিতি ঠিক হলে বাংলাদেশেও লিগ শুরু হবে। আমি আশা হারাচ্ছি না।’

তাজিকিস্তানে করোনার প্রভাব না থাকাতে স্বাভাবিক সবকিছুই চলছে। ফুটবলের নতুন মৌসুমও শুরু হয়েছে দু’দিন হলো। সেদেশের চ্যাম্পিয়ন দল ইস্তিকলল থেকেই বসুন্ধরায় এই মৌসুমে যোগ দিয়েছেন নাজারোভ। এই দুর্দিনে ঢাকায় হোম কোয়ারেন্টিনে থাকলেও তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সবাই ভালো আছেন দেখে ঈশ্বরের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছেন, ‘দেশে আমার মা, স্ত্রী ও সন্তানরা রয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে তারা ভালো আছে। প্রতিদিনই তাদের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে।’

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের প্রায় সব দেশেই এখন ফুটবল বন্ধ। তবে ব্যতিক্রমও ঘটছে। বেলারুশ ও বুরুন্ডির মতো তাজিকিস্তানে লিগ শুরুর খবর বিশ্বগণমাধ্যমে উঠে এসেছে। নাজারভ অবশ্য নিজ দেশের ফুটবল মৌসুম চলাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। কারণ, ‘আমার দেশে এখনও করোনা আঘাত করেনি। সময় মতো আমাদের দেশের প্রেসিডেন্ট সীমান্ত আটকে দিয়েছিলেন। সেটা একটা ভালো সিদ্ধান্তই ছিল বলে মনে হচ্ছে। তাই তাজিকিস্তানে ঘরোয়া ফুটবল লিগের নতুন মৌসুমও শুরু হয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি