২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন শরীফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১১:০৪আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১১:১১

মোহাম্মদ শরীফ। ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন বাংলাদেশের ডান হাতি পেসার মোহাম্মদ শরীফ। অবসর নিচ্ছেন সব ধরনের ক্রিকেট থেকে। এমন কথা নিজেই জানিয়েছেন শরীফ।

অবশ্য বর্তমান করোনা পরিস্থিতির কারণে মাঠে গড়াচ্ছে না কোনো ক্রিকেট। একটি ম্যাচ খেলেই অবসরের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা তার। তাই ১০টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা শরীফ বিদায়ী একটি ম্যাচ খেলতে উন্মুখ হয়ে আছেন, ‘আমি সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। তবে অনেকদিন ক্রিকেট খেলেছি বলে সবাই মাঠ থেকেই বিদায় নিতে বলছে। আমিও তাই ভাবছি। পরিস্থিতি উন্নতি হলে মাঠ থেকেই বিদায় নিবো।’

২০০০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের এক বছরের মধ্যেই মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় শরীফের। লম্বা সময় ঘরোয়া ক্রিকেট খেললেও চোটের কারণে শরীফের আন্তর্জাতিক ক্যারিয়ারটা লম্বা হয়নি বেশি। চোটের জন্যই ২০০২ সালে শরীফ দল থেকে বাদ পড়েন। ২০০৩ বিশ্বকাপের পরেই ভারত ও অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি অস্ত্রোপচারও হয় তার। এরপর বেশ কয়েকবার দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও ২০০৭ সালের পর কোনো সংস্করণের ক্রিকেটে দেখা যায়নি তাকে। তবে বার বার ছিটকে গেলেও ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন দারুণ ভাবে।

অবসরের সিদ্ধান্তটা যে হুট করেই নিয়েছেন সেটাও জানালেন শরীফ, ‘এটা আসলে হুট করেই নেওয়া। কিছু চোটও আছে। এর মধ্যে করোনার কারণে লিগও হয়তো হবে না। ফলে ম্যাচ খেলা হবে না। সবমিলিয়েই আসলে সিদ্ধান্ত নিয়েছি।’

শরীফের ক্যারিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ উজ্জ্বল। ১৩২ ম্যাচে একটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ২২২ রানের পাশাপাশি নিয়েছেন ৩৯৩ উইকেট। যা বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম