জীবনই যেখানে থমকে, সেখানে আইপিএলের ভবিষ্যৎ কোথায়: সৌরভ

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২০, ১৫:৫৬আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:০৫

সৌরভ গাঙ্গুলী ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। এর মধ্যে তো করোনাভাইরাস হানা দিয়ে সবকিছু ওলটপালট করে দিলো। ভারতে লকডাউন জারি করা হলো ১৫ এপ্রিল পর্যন্ত। ওই তারিখ পর্যন্তই আইপিএলের শুরুটাও স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু লকডাউনের সময় যে আরও বাড়ছে, এটি নিশ্চিত। তবে ১৫ এপ্রিল তারিখটিকে ধরলে হাতে আছে আর তিনটি দিন, ২০ ওভারের ক্রিকেটের এই অর্থকরী লিগটা কবে শুরু করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

এ বছর লিগটা আদৌ হবে? ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে এটি আয়োজন করা কঠিন মনে হচ্ছে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবিবার  সৌরভ বলেছেন, ‘আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কিছুই বলতে পারছি না। কীভাবেই বা সেটি বলা যায়? বিমানবন্দর বন্ধ, মানুষ ঘরে বন্দি, অফিস লকডাউনে আছে, কেউ কোথাও যেতে পারছে না। মনে তো হচ্ছে এরকম পরিস্থিতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে।’

মানুষের জীবনই যেখানে থমকে গেছে সেখানে খেলাধুলার তো প্রশ্নই আসে না। আসলে কোনওকিছুই এখন আর খেলাধুলার পক্ষে যাচ্ছে না। সেটাই বলেছেন সৌরভ, ‘খেলোয়াড়দের আপনি পাবেন কোত্থেকে, কোথায় যাবে তারা? এটা সাধারণ বিচারবুদ্ধির ব্যাপার যে যখন  বিশ্বে কোনও খেলাধুলার ক্ষেত্রেই মঙ্গলজনক কিছু ঘটছে না, সেখানে আইপিএলের কথা ভুলে যেতে হবে।’

সৌরভ জানিয়েছেন আগামী সোমবার বিসিসিআইয়ের অন্য সব কর্মকর্তাদের সঙ্গে বসে আলোচনা করেই বিষয়টি নিয়ে হয়তো পরিষ্কার কিছু বলতে পারবেন। ‘ অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সোমবার হয়তো নতুন কিছু জানাতে পারবো। তবে সত্যি কথা বলতে, বিশ্বের সবখানে জীবনই যখন থমকে যায়, সেখানে খেলাধুলার ভবিষ্যৎ কোথায়?’-বলেছেন সৌরভ। এখানে ‘খেলাধুলা’ বলতে আপাতত ধরে নিন আইপিএল।

 

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম