এর নাম ভালোবাসা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৬:৪৮আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:৫৬

ছেলে মায়ানের সঙ্গে মুশফিক। করোনার দিনগুলিতে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে মুশফিকুর রহিমের। পাশাপাশি নিজের ফিটনেস ঠিক রাখতে নিয়মিত কাজও করছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ভাগ করে নেওয়া এই সময়গুলো কীভাবে কাটছে, সেসব জানান দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমেও।

২ দিন আগে বাবা মুশফিকের ফিটনেস পার্টনার হয়েছিলেন ছেলে মায়ান। যেটির ভিডিও পোস্ট করেছিলেন মুশফিকুর রহিম নিজেই। রবিবার ছেলে মায়ানের সঙ্গে আরও নিবিড় সময় কাটাতে দেখা গেছে মুশফিককে।

রবিবার মুশফিকের পোস্ট করা আরেকটি ভিডিওতেও দেখা গেলো ছেলে মায়ানকে। টাইটেলে লেখা ছিল, ‘এর নাম ভালোবাসা।’

তাতে দেখা যায়, বিছানায় শুয়ে থাকা মুশফিকের কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন ছোট্ট মায়ান। বাবার মাথার চুল টেনে দিচ্ছিলেন। মুশফিককে বলতে দেখা যায়, তার চোখ ও মাথায় ব্যথা। মায়ান অবশ্য ব্যথা উপশমের ভঙ্গিতে বাবার কপালে স্নেহের পরশ বুলিয়ে দেয় সেসব স্থানে।

বাবা-ছেলের ভালোবাসার ৪৭ সেকেন্ডের মধুর ভিডিওটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুশফিকের ভক্তেরা প্রশংসাসূচক মন্তব্য করে করে মুশফিক-মায়ানের মুহূর্তটি আরও রাঙিয়ে তুলেছেন।

শাহীন আহমেদ নামের এক মুশফিক ভক্ত লিখেছেন, ‘একজন পিতার জন্য দারুণ একটা মুহূর্ত। পরিবারের সঙ্গে সুখী কোয়ারেন্টাইনে থাকুন।’

আশরাফ বিন হাসান নামের একজন লিখেছেন, ‘বাবাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। বাবা-ছেলে দু’জনের প্রতিটিই মুহূর্তই ভালোবাসা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক