বগুড়া মেডিক্যালে পিপিই দিলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ১৬:২৬আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৭:০৪

মুশফিক মুশফিক আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাতেও নজর দিচ্ছেন ক্রিকেটাররা। নিজ জেলায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন মুশফিকুর রহিম। অবশ্য কয়েকদিন আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে দুস্থদের জন্য আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।

মুশফিকের এই মহৎ উদ্যোগের কথাটি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তার বাবা মাহবুব হামিদ। তিনি বলেছেন, ‘আমার ছেলে আমাকে কিছুই জানায়নি। তবে স্থানীয় প্রতিনিধিদের ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তারা আমাকে আসতে বলেছিলেন। আমি বলেছি, আপনার এগুলো সুষ্ঠুভাবে বণ্টন করুন।’

এর আগে মঙ্গলবার বিকালে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন মুশফিক। তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো থাকার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন। প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশা করছি যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক, তারা বাসায় বসেই পালন করছেন। আপনারা জানেন সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।’

তিনি আরও বলেছেন, ‘আমি সকল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বিশেষ করে পুলিশবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, যারা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা তাদের এই কাজ দেখছেন। আপনারা এর পুরস্কার নিশ্চয় পাবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম