টেস্ট দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা নেই ডি ককের

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ২২:৪৬আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:৪৬

কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার তিন সংস্করণেই অধিনায়ক ছিলেন ফাফ দু প্লেসি। তার দায়িত্ব ছাড়ার পর এখন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্বে আছেন কুইন্টন ডি কক। টেস্টে কাউকে দায়িত্ব না দিলেও, কুইন্টন ডি কক যে এই দায়িত্ব পাচ্ছেন না, সেটি নিশ্চিত করেছেন গ্রায়েম স্মিথ।

শুক্রবার ক্রিকেট পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হয়ে এ কথা বলেছেন স্মিথ। কুইন্টনকে বাড়তি দায়িত্বের বোঝা যেন টানতে না হয়, সেজন্যই এমন পরিকল্পনা ম্যানেজমেন্টের। স্মিথও জানালেন সেই কথা, ‘একটি বিষয় নিশ্চিত করতে পারি, কুইন্টন আমাদের সাদা বলের অধিনায়কই থাকবে। টেস্টের দায়িত্ব তাকে দেওয়া হবে না।’

এর পরেই এর ব্যাখ্যা দেন সাবেক এই অধিনায়ক, ‘আমরা সব সময়ই চাই, কুইন্টন যেন সব সময় ফুরফুরে থাকে, ভালো খেলে। আমিও এই দায়িত্বে এক সময় ছিলাম, তাই সব সময়ই বিশ্বাস করেছি, তিন সংস্করণে দায়িত্ব পালন করা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা দেখেছি অনেক দেশই এ বিষয়ে কোনটা সবচেয়ে বেশি ভালো, তা বের করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয়, সব সংস্করণে একই অধিনায়ক কাজে আসবে না।’

টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা দলগুলোর মধ্যে একমাত্র ভারত ও নিউজিল্যান্ডেরই তিন সংস্করণে একই অধিনায়ক আছে। দক্ষিণ আফ্রিকাও বিভিন্ন অধিনায়ক দিয়ে একই পদ্ধতি অনুসরণ করে আসছিল এই গ্রীষ্ম পর্যন্ত।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম