সাবধান, ক্রিকেট জুয়াড়িরা আছে ওৎ পেতে!

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২০, ০৩:৫০আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৪:০৬

অ্যালেক্স মার্শাল, আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান গোটা পৃথিবী করোনাভাইরাসের কবলে পড়ার আগে পেশাদার ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ের শেষ ম্যাচটি দেখেছে ১৫ মার্চ, পাকিস্তানে। পাকিস্তান সুপার লিগ, পিএসএলের সেই ম্যাচটিও হয়েছে দর্শকশূন্য দুয়ার বন্ধ  স্টেডিয়ামে। আর তার পর থেকেই বিশ্বজুড়ে সব ক্রিকেটারই কার্যত বন্দি হয়ে আছেন ঘরে। করোনা-তাণ্ডব কবে শেষ হয় কেউ জানে না, কিন্তু ক্রিকেটাররা আবারও ক্রিকেট শুরুর অপেক্ষায় বসে আছেন।

মাঠের ক্রিকেটের এই স্তব্ধ সময়টা হয়তো বলবে ক্রিকেটারদের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে যাওয়া অপরাধ জগতের চাঁইদের আনাগোণাটা এখনই সবচেয়ে কম। কিন্তু দুবাইভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন, জুয়াড়িরাও যে এই সময়ে চুপচাপ বসে থাকবে, ব্যাপারটি তেমন নয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী তিনি বরং বিশ্বব্যাপী ক্রিকেটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, ‘কোভিড-১৯ ভাইরাস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট সাময়িকভাবে থামিয়ে রেখেছে ঠিকই, কিন্তু দুর্নীতিপরায়ণরা সক্রিয়। আর তাই সদস্য, ক্রিকেটার, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও এজেন্টদের সঙ্গে আমাদের কাজগুলো চালিয়ে যেতে হচ্ছে। আমরা চেনা অপরাধীদের এই সময়টাকে কাজে লাগাতে দেখছি। যেকোনও সময়ের চেয়ে খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশি সক্রিয়, তারা এ সুযোগেই তাদের সঙ্গে যুক্ত হয়ে সম্পর্ক গড়ে তুলছে, যাতে পরে একসময় এটির সুবিধা নেওয়া যায়।’

এ কারণেই ক্রিকেট সমাজকে এখন খুবই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইসিসির প্রধান দুর্নীতি দমন কর্মকর্তা, ‘সদস্য, খেলোয়াড় এবং তাদের সঙ্গে যুক্ত বৃহত্তর সমাজের কাছে এটিকে গুরুত্বসহকারে তুলে ধরছি এবং নিশ্চিত করছি যে ফিক্সিং প্রস্তাবের বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। খেলা এখন না চললেও সতর্কতার রাশ একটুও আলগা করা চলবে না।’

ক্রিকেটহীন এই সময়টায় খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের সঙ্গে বেশি করে যুক্ত থাকেন-মার্শালের দুর্নীতি বিরোধী টিম এটি বিলক্ষণ জানে, এও জানে যে আয়-রোজগারে টান পড়ায় অপেক্ষাকৃত কম রোজগেরে পেশাদার ক্রিকেটারদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ভয়টা বেশি।

এপ্রিল মাসটা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে গত বছর থেকে একটু শান্ত যাচ্ছে। এই সময় আন্তর্জাতিক ক্রিকেট থাকে না। আইপিএল চলে, যা গত বছর থেকে ভারতের নিজস্ব দুর্নীতি দমন বিভাগ দেখভাল করছে। এবার তো করোনা সব ক্রিকেট থামিয়ে দেওয়ার সঙ্গে আইপিএলও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিলো। তবে আইসিসির দুর্নীতি বিরোধী অভিযান চলমান। কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকটি তদন্ত প্রায় চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আরব আমিরাতের তিন খেলোয়াড় মোহাম্মদ নাভিদ, কাদির আহমেদ ও শাইমান আনোয়ার মিলে গত অক্টোবরে দুর্নীতি বিরোধী ১৩টি ধারা ভঙ্গ করার দায়ে অভিযুক্ত হয়েছেন, ধারণা করা হচ্ছে এদের বিরুদ্ধেই কিছু একটা হবে।

অ্যালেক্স মার্শালের দলই গত বছর অক্টোবরের শেষে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন নীতিমালা অনুযায়ী তিনটি অভিযোগ গঠন করে। সাকিব সন্দেহভাজন জুয়াড়ি দীপক আগরওয়ালের কাছ থেকে তিন দফা ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় অপরাধী সাব্যস্ত হন। ২০১৭ ও ২০১৮ সালের মধ্যে তার কাছে প্রস্তাব এসেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, একটি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ এবং আইপিএল চলাকালীন। ৩৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিশ্ব ক্রিকেটের এই তারকা পেয়েছেন দুই বছরের নিষেধাজ্ঞা। অবশ্য দোষ স্বীকার করে নেওয়ায় তার পূর্ণ নিষেধাজ্ঞার এক বছর স্থগিত করা হয়েছে।

সাকিবের নিষেধাজ্ঞার পরে গত জানুয়ারিতে মার্শাল জানিয়েছেন, তার দল ৫০টি অভিযোগের তদন্ত করছেন। ২০১৯ বিশ্বকাপের কিছু দুর্নীতির অভিযোগও এর মধ্যে আছে, আর এগুলো যাচাই-বাছাই করা হয়েছে এক বছরের ১ হাজার গোয়েন্দা তথ্য থেকে।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম