শ্রীলঙ্কা-দ.আফ্রিকা সিরিজও স্থগিত

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২০, ১৫:৫০আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৬:০৫

শ্রীলঙ্কা-দ.আফ্রিকা সিরিজও স্থগিত নিজ দেশে আইপিএল আয়োজন করতে চেয়েছিল শ্রীলঙ্কা। অথচ জুনে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকাকে আতিথ্যই দিতে পারছে না দেশটি। করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গেছে আসন্ন এই সিরিজ।

সোমবার দুই দেশের বোর্ডই যৌথভাবে এই সিরিজ স্থগিতের ঘোষণা দেয়। জুনের এই সিরিজ দিয়েই প্রোটিয়াদের প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে লিগে খেলার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি এখন অনিশ্চিত হয়ে গেলো।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)- এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফাউল দুঃখের সঙ্গেই জানান এমন খবর, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, এমন একটা পদক্ষেপ নিতে আমরা বাধ্য হয়েছি। যখন ক্রিকেট পরিস্থিতি স্বাভাবিক হবে, আন্তর্জাতিক সূচিতে সম্ভব হবে, তখনই নতুন সূচি যতদ্রুত সম্ভব আমরা জানিয়ে দেবো।’

যেভাবে দেশে দেশে লকডাউন চলছে তাতে কোনো সফরই এখন সম্ভব নয়। তার ওপর ঘর থেকেও বের হওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় অনুশীলন ছাড়াই রয়েছেন ক্রিকেটাররা। প্রোটিয়াদের সেই অচলাবস্থার কথা তুলে ধরে ফাউল আরও বলেছেন, ‘লকডাউনের কারণে আমাদের ক্রিকেটাররা প্রস্তুতিই নিতে পারেনি। এছাড়া আমাদের খেলোয়াড়দের সুস্বাস্থ্যের বিয়ষয়টিও এমন ভাবতে প্রভাবক হিসেবে কাজ করেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম