স্থগিত সূচির পুনর্বিন্যাস নিয়ে আইসিসির সভা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২০, ১৯:২৯আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৯:৩৬

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনু সনি আগামী ২৩ এপ্রিল আইসিসির প্রধান নির্বাহী নির্বাহীদের কমিটির সভা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনু সনির সভাপতিত্বে এই সভায় যোগ দেবেন ১২ পূর্ণ সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী এবং তিনটি সহযোগী সদস্য দেশের প্রতিনিধি। আইসিসি জানিয়েছে, ক্রিকেটের ওপর সামগ্রিকভাবে কোভিড-১৯ মহামারীর প্রভাব কতটা এবং সেজন্য ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করার জন্যিই এই সভা ডাকা হয়েছে।   

নিজ নিজে দেশের সরকারের নির্দেশাবলির আলোকে থমকে থাকা ক্রিকেট কার্যক্রম আবার শুরু করতে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত সেটি বুঝতে সাহায্য করবে এই সভা।

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো কীভাবে পুর্নবিন্যাস করা যায় সেটি নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ২০২৩ সাল পর্যন্ত বিস্তৃত ভবিষ্যৎ সফর কর্মসূচিরও (এফটিপি) সামগ্রিক পর্যালোচনা হবে এই সভায়। আলোচ্য সূচিতে রয়েছে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও প্রস্তাবিত বিশ্বকাপ সুপার লিগও। আপৎকালীন পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অন্য ইভেন্টগুলোর হালনাগাদ তথ্যও নেবে প্রধান নির্বাহী কর্মকর্তাদের কমিটি।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনু সনি বলেছেন, ‘চলমান বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবিলা করে কীভাবে ঐকবদ্ধভাবে খেলাটিকে আবার আমরা শক্ত জায়গায় নিয়ে যেতে পারবো সেই ভাবনারই মিলিত উদ্যোগের প্রথম পদক্ষেপ এই সভা। আবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার জন্য আমাদের পারস্পরিক জানাশোনা ও বোঝাপাড়াটা দরকার।’

`বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্নভাবে আবার খেলাটা শুরু করবে। সেটিকে আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। তবে সামগ্রিকভাবে জেনে-বুঝে  ঝুঁকিমুক্তভাবেই আমাদের সিদ্ধান্ত হবে’- আরও যোগ করেছেন সনি।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম