দ্বিতীয়বার বাবা হলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২০, ২০:০৭আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২০:৫২

স্ত্রী ও কন্যার সঙ্গে সাকিব- ফাইল ছবি। এ মাসেই ইন্সটাগ্রামে একটি ছবি দিয়ে আগাম তথ্যটা দিয়েছিলেন সাকিব আল হাসান। আবার বাবা হতে যাচ্ছেন। অবশেষে সুখবরটা জানা গেলো শুক্রবার। দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

গত মাসেই সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্র উড়ে যান সাকিব। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় এই সুখবরটা জানিয়েছেন তার মা শিরিন রেজা। তিনি বাংলা ট্রিবিউনকে  বলেছেন, ‘শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খবরটা পেয়েছি। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।’

ইন্সটাগ্রামে দেওয়া ছবি। এর আগে এপ্রিলের ৭ তারিখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ে আলাইনার একটি ছবি পোস্ট করেছিলেন সাকিব। যার ক্যাপশনে লেখা ছিল ‘বিগ সিস্টারহুড’। ছবিতে সাকিব-কন্যা সদ্যোজাত শিশুর জামা নিয়ে দাঁড়িয়ে, আর তার ওপরে লেখা, ‘বাড়িতে স্বাগতম’।

ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা না জানানোর শাস্তি হিসেবে ক্রিকেট থেকে বর্তমানে নিষিদ্ধ আছেন সাকিব। মার্চের শুরুতে দেশে ফিরেছিলেন তিনি। বেশ কিছু দিন জন্মস্থান মাগুরায় সময় কাটান। এরপর গত ২১ মার্চ তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। থাকতে হয়েছে আইসোলেশনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্ত্রী ও সন্তান থেকে কাছেরই একটি হোটেলে ১৪ ‍দিন স্বেচ্ছায় আলাদা থাকেন তিনি। এরপর ৩ এপ্রিল ফেরেন পরিবারের কাছে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম