৯১জন ক্রীড়াবিদের পাশে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৫:৫৫আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:০১

৯১জন ক্রীড়াবিদের পাশে তামিম করোনাভাইরাসের প্রকোপে নিম্ন আয়ের মানুষের দুর্বিষহ অবস্থা। এর প্রভাব পড়েছে সবখানেই। পরিস্থিতি উত্তরণে যে যেভাবে পারছেন, তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এই অবস্থায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল ব্যতিক্রমধর্মী কাজ করে যাচ্ছেন। শুরু থেকে ক্রীড়াঙ্গনের অসহায় ক্রীড়াবিদদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার তালিকা করে ৯১ ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন দেশসেরা ওপেনার!

তামিমের এই সহায়তা কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছেন সাবেক ক্রিকেটার ও কোচ হুমায়ুন কবির শাহিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার কারণে সঙ্কটে থাকা ক্রিকেট, ফুটবল ছাড়াও অন্য অঙ্গনের ক্রীড়াবিদরা এই সহায়তা পাবেন। সব মিলিয়ে আমরা ৯১জন ক্রীড়াবিদের তালিকা করেছি। হয়তো আরও কয়েকজন বাড়তেও পারে।’

কীভাবে তালিকা করেছেন? এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেছেন, ‘বিভিন্ন জেলায় থাকা ক্রিকেটাররা এই তালিকা করতে ভূমিকা রেখেছে। যেমন সিলেট থেকে রাজিন (সালেহ) ভাই, এনামুল (হক জুনিয়র) এরা কয়েকজনের নাম দিয়েছে, রাজশাহী থেকে মিজানুর (ক্রিকেটার মিজানুর রহমান) কয়েকজনের তালিকা করেছে। বরিশাল থেকে কামরুল ইসলাম রাব্বি কিছু নাম পাঠিয়েছে। এছাড়া (সাঁতারু) মাহফুজা খাতুন শিলাও কিছু নাম দিয়েছেন।’

এমন মহৎ উদ্যোগে সঙ্গী হতে পেরে দারুণ খুশি এসএ গেমসে জোড়া সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ‘ক্রীড়াঙ্গনে এমন উদ্যোগ আগে চোখে পড়েনি। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল এভাবে সবার জন্য এগিয়ে এসেছেন। শুধু ক্রিকেটেই নয়, তিনি সর্বস্তরের ক্রীড়াবিদদের জন্য এই সুযোগে এগিয়ে এসেছেন। সাঁতার থেকেই ১০ থেকে ১২ জন সাহায্য পেয়েছেন। প্রয়োজনে তিনি আরও সাহায্য করবেন। এমন আশ্বাসও আমরা পেয়েছি।’

অ্যাথলেটিক কমিশনের সদস্য হিসেবে মাহফুজার এই অঙ্গন বেশ ভালোভাবে চেনা। তাই সবার মাধ্যমে খোঁজ খবর নিয়ে অসহায়দের একটা তালিকা করে দিয়েছেন তিনি। সেই কথা তুলে ধরে শিলা বলেছেন, ‘আমি চেষ্টা করেছি যারা দরিদ্র তাদের পাশে এসে দাঁড়াতে। তাদের নামগুলো দিতে, যেন সবাই উপকৃত হয়। আমি জেনেছি সব মিলিয়ে সেই তালিকা ৯০ থেকে ১০০ জনের মতো হবে।’

গত জাতীয় জুনিয়র আসরে সাতটি সোনা জয়ী অ্যানি খাতুন এমন সহায়তা পেয়ে খুশি। কুষ্টিয়ার আমলা থেকে এই সাঁতারু বলেছেন, ‘আমি ভাবতেই পারিনি তামিম ভাই আমাদের সাহায্য করবেন। এমনিতে আমার বাবা গত বছর মারা গেছেন। দুই ভাই ছোট। তাদের নিয়ে আমরা বেশ সমস্যার মধ্যেই ছিলাম। এই সাহায্য আমাদের সংসার চলতে বেশ সহায়তা করবে।’

দ্রুততম মানব সামিউল ইসলামও শুরুতে এমন সাহায্য পেয়ে খুশিই হয়েছিলেন, ‘তামিম ভাই যেভাবে সরাসরি ফোন দিয়ে সাহায্যের কথা বলেছিলেন। তাতে অবাকই হয়েছিলাম। তার মতো একজন ক্রিকেটার সবার পাশে এসে দাঁড়াচ্ছেন, এটা খুবই ভালো খবর।’

তবে তামিমের এই উদ্যোগ এখানেই থেমে থাকবে না। সামনের দিকে প্রয়োজনে হাত আরও প্রসারিত করবেন, এমন প্রত্যাশা তো করাই যায়। আর তামিম তো সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন।

/আরআই/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম