ইরফান খানের মৃত্যুতে কোহলি-টেন্ডুলকারদের শোক

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২০, ২২:০৪আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২২:৩০

ইরফান খান (১৯৬৭-২০২০) ইরফান খান চাইলে ক্রিকেটারও হতে পারতেন। ক্রিকেটটা ভালোই খেলতেন। সি কে নাইডু ট্রফিতে খেলার সুযোগ পেয়েছিলেন একবার। কিন্তু জয়পুর থেকে আজমীরে গিয়ে খেলার জন্য টিকিটের টাকা জোগাড় করতে না পেরে টুর্নামেন্টে আর খেলাই হয়নি। জীবন থেকেই ক্রিকেটটা বাদ হয়ে গেল। সি কে নাইডু টুর্নামেন্টটা হলো অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট, প্রথম শ্রেণির ক্রিকেটের মাত্রই আগের ধাপ। কে জানে ইরফান ক্রিকেটে ক্যারিয়ার গড়লে ভারতের ক্রিকেটেরই লাভ হতো কি না! ক্রিকেট ছেড়ে আসায় চলচ্চিত্রেরই হয়তো লাভ হয়েছে। কিন্তু সিনেমাও তাকে বেশিদিন ধরে রাখতে পারলো না।

ক্যানসার আজ বুধবার কেড়ে নিয়ে গেল ৫৩ বছর বয়সী শক্তিমান অভিনেতাকে। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মঙ্গলবার। আর বুধবারই চিরবিদায় নিলেন। সিনেমাপ্রেমী সারাবিশ্বেরই আজ মন খারাপ। ভারতের ক্রীড়াঙ্গন কাঁদছে, বিশেষ করে ক্রিকেট সমাজ। ক্রিকেটাররা অনেকেই ইরফানের অকালমৃত ক্রিকেট ক্যারিয়ারের কথাটা জানেন, কিন্তু তারা শোকাচ্ছন্ন একজন প্রতিভাধর অকালপ্রয়াত অভিনয় শিল্পীর জন্য।

বলিউড-হলিউডে সমান নৈপুন্যে অভিনয় করে বিশ্বজুড়ে কত যে ভক্ত তৈরি করেছেন ইরফান খান! কে ভুলতে পারে স্লাম ডগ মিলিয়নিয়ার, লাইফ অব পি, পিকু, পান সিং টোমার,  মকবুল, হায়দার ছবিগুলোতে ইরফানের অভিনয়?

বিচিত্র সব চরিত্রে তার অসাধারণ অভিনয়ের কথাই বলছেন ভারতের বর্তমান ক্রিকেট দলের সদস্যরা। রূপালি পর্দায় ইরফান অভিনীত চরিত্রগুলো মনের পর্দায় ভাসছে, আর শোকে আচ্ছন্ন হচ্ছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামিরা। কোহলি টুইট করেছেন, ‘ইরফান খানের মৃত্যুর খবর শুনে শোকাহত। কী অসাধারণ এক প্রতিভা এবং কী দুর্দান্তভাবেই না প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছেন বিচিত্র ক্ষমতায়। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।’

টুইটার হ্যান্ডলে শামির শোকবার্তা, ‘ইরফান খানের মৃত্যুতে শোকাহত। পুরো পরিবারকে  জানাই সমবেদনা। অসাধারণ ক্ষমতাশালী এক অভিনেতা! অনন্তকাল আপনার কথা মনে থাকবে আমাদের। আরআইপি।’

ধাওয়ান টুইট করেছেন, ‘আরআইপি ইরফান খান জি। একজন অভিনেতা ও শিল্পী হিসেবে আপনার বিস্ময়কর অভিনয় আমাদের সবসময়ই পছন্দ ছিল। পরিবারেরে জন্য আন্তরিক শোক ও প্রার্থনা।’

বতর্মান ক্রিকেট তারকারা ছাড়াও শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফের মতো সাবেকে তারকারাও শোক প্রকাশ করেছেন।

শচীন টেন্ডুলকার টুইট করেছেন, ‘ইরফান খানের মৃত্যুর খবর শুনে বিষন্ন। আমার অন্যতম প্রিয় অভিনেতা এবং তার প্রায় সব ছবিই আমি দেখেছি, সর্বশেষ দেখলাম আংরেজি মিডিয়াম। কী অনায়াস অভিনয়, তিনি এক কথায় অনবদ্য। তার আত্মা শান্তি পাক। তার ভালোবাসার মানুষদের জন্য শোক ও সমবেদনা।’

২০১১ সালে ক্যান্সার জয় করে ফেরা যুবরাজের টুইট, ‘আমি কঠিন ওই পথটা চিনি, কষ্টটা জানি। আমি জানি তিনি শেষ পর্যন্ত লড়েছেন। কারও ভাগ্য যে ফিরে আসে, আবার কেউ ফিরতে পারে না। আমি নিশ্চিত, যেখানেই থাকুন আপনি ভালোই থাকবেন ইরফান খান। পরিবারকে আমার শোক ও সমবেদনা। তার আত্মা শান্তি পাক।’

গৌতম গম্ভীরের টুইট, ‘যেকোনও ভূমিকায় বা মাধ্যমে অনেক অভিনেতা আপনাকে নাড়িয়ে দেয় তার অভিনয় নৈপুন্যে। ইরফান খান ছিলেন তেমনই এক রত্ন। অতুলনীয়! খুব দ্রুতই চলে গেলেন তিনি। আরআইপি।’

 

   

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম