আপত্তিকর মন্তব্য করায় শোয়েবের বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২০, ২০:১২আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২০:১২

শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে নানান বিষয়ে মন্তব্য করে থাকেন শোয়েব আখতার। যাতে থাকছে না কোনও লাগাম। তাই বলে অনধিকার চর্চার এখতিয়ার যে তাকে দেওয়া হয়নি, সেটি মনে করিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতারের বিরুদ্ধে একই সঙ্গে মানহানি ও ফৌজদারি মামলার পদক্ষেপ নিয়েছে পিসিবি।

তা হঠাৎ এমন কী হলো যে শোয়েবের বিরুদ্ধে এভাবে খড়গহস্ত হওয়ায়। শোয়েব প্রায়ই বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষজ্ঞের মত দেন নিজের ইউটিউব চ্যানেলে। আর সেখানেই সম্প্রতি উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞার শাস্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সরাসরি প্রশ্ন তুলেছেন পিসিবির আইন পরামর্শক তাফাজ্জুল রিজভির আইনি দক্ষতা নিয়ে। করেছেন ব্যাঙ্গাত্মক মন্তব্য।

শোয়েবের এমন আচরণ উসকে দিয়েছে পাকিস্তানের গোটা আইন বিভাগের সম্প্রদায়কেই। এর পরেই পিসিবির আইনি পরামর্শক তাফাজ্জুল মামলা দায়ের করেছেন শোয়েবের বিরুদ্ধে। এমনকি শোয়েবের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে অভিযোগও দায়ের করেছেন।

শোয়েবের আচরণে বিরক্ত হয়েছে পাকিস্তান বার কাউন্সিলও। তারা ‘শব্দ চয়নে’ শোয়েব আখতারকে আরও সতর্ক হওয়ার কথা বলেছে এক বিবৃতিতে। তারা বলেছে, ‘আইন বিভাগের কারো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে শোয়েবের আরও সতর্ক হওয়া উচিত।’

পিসিবিও শোয়েব আখতারের এমন মন্তব্যে হতাশা প্রকাশ করেছে। বিবৃতিতে বলেছে, ‘শোয়েব যে ধরনের মন্তব্য করেছে তা অনুপযুক্ত ও অসম্মানজনক। কোনও সভ্য সমাজ এমন আচরণ মেনে নেবে না। তাই এই ঘটনায় পিসিবির আইন পরামর্শক তাফাজ্জুল রিজভি স্বয়ং শোয়েবের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু করেছেন। যেখানে পিসিবিও মনে করে তার এমনটি করার অধিকার রয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম