টেস্টে আফগানদের চেয়েও পয়েন্ট কমেছে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২০, ১৪:৪৫আপডেট : ০১ মে ২০২০, ১৪:৫৮

টেস্টে আফগানদের চেয়েও পয়েন্ট কমেছে বাংলাদেশের আইসিসির বার্ষিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে নিজেদের করুণ দশাই ফুটে উঠলো বাংলাদেশের। টেস্ট র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের চেয়ে রেটিং পয়েন্ট কমে গেছে টাইগারদের। তাদের অবস্থানের হেরফের হয়নি। আছে আগের নবম স্থানেই। 

আইসিসি বার্ষিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে শুক্রবার। এতে ২০১৯ সালের মে থেকে খেলা সব ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছর থেকে নেওয়া হয়েছে ৫০ ভাগ করে। বাদ পড়েছে ২০১৬-১৭ মৌসুম।

গত সেপ্টেম্বরে এই আফগানিস্তানের কাছেই ঘরের মাঠে একমাত্র টেস্টে হেরে যায় বাংলাদেশ। ব্যবধানও ছিল বড়, হেরেছে ২৪৪ রানে। আর এই পারফরম্যান্সেই রেটিং পয়েন্টে বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানরা। নবম স্থানে থাকা বাংলাদেশের ৫ পয়েন্ট কমে সংগ্রহ দাঁড়িয়েছে ৫৫। ৭৯ পয়েন্ট নিয়ে আটে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের রেটিং ৫৭ হলেও টেস্টের নবীনতম সদস্য দেশটি পর্যাপ্ত টেস্ট না খেলায় র‌্যাঙ্কিং টেবিলে এখনও স্থান পায়নি। দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে নিউজিল্যান্ড, তিনে ভারত ও চারে ইংল্যান্ড। পাঁচে শ্রীলঙ্কা, ছয়ে দক্ষিণ আফ্রিকা, সাতে রয়েছে পাকিস্তান।

টেস্টে রেটিং না বাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রেটিং বেড়েছে বাংলাদেশের। ওয়ানডেতে সাতে থাকা বাংলাদেশের রেটিং এখন ৮৮। পয়েন্ট বেড়েছে একটি। ছয়ে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০২। শ্রীলঙ্কা ৮৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান করছে। ৭৬ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে নবম স্থানে। শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

বাংলাদেশের রেটিং বেড়েছে টি-টোয়েন্টিতেও। ২ পয়েন্ট বেড়ে তাদের সংগ্রহ ২২৯। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজেরও সমান সংগ্রহ ২২৯। কিন্তু ভগ্নাংশের হিসাবে বাংলাদেশ এগিয়ে অবস্থান করছে আটে, ক্যারিবীয়রা নয়ে। এই তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম