দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ১২:১৪ আপডেট : ০৩ মে ২০২০, ১২:১৪

ফেসবুক পোস্টের মাধ্যমে কন্যার নামটি জানিয়েছেন সাকিব।

গত ২৪ এপ্রিল সাকিব আল হাসান ও উম্মে শিশির আহমেদের ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। ৯ দিন পর শনিবার রাতে দু’জনই তাদের ফেসবুক পেজে দ্বিতীয় কন্যার নামটি জানিয়েছেন। তারকা দম্পতি মেয়ের নাম রেখেছেন- ইরাম হাসান, অর্থ জান্নাত।

সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজ কন্যার নামটি ছবি দিয়ে প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তার সঙ্গে লিখেছেন, '২৪ এপ্রিল রমজানের প্রথম শুক্রবার ফজরের (যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫টা ৮ মিনিট) সময় আমাদের আরেকটি কন্যা সন্তান হয়েছে। মহান আল্লাহর তরফ থেকে আরেকটি উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান, যার অর্থ জান্নাত। সত্যি সে এক টুকরো বেহেশত। আলহামদুলিল্লাহ।'

২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। অবশ্য আগে থেকেই তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেম ছিল। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
ইসরায়েলিদের প্রাণ বাঁচানো সেই ‘হিরো’ ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইর যুবরাজ
ইসরায়েলিদের প্রাণ বাঁচানো সেই ‘হিরো’ ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইর যুবরাজ
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা