নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ১৮:৫৯ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:৫৯

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে রাখা একটি বস্তা থেকে ১০টি ককটেল ও বস্তার পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধারের পর বিকালে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয় (২২)। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুটিয়ার আন্ধারুল এলাকায় নূর নবীর বাড়ির সামনে একটি বস্তায় ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া দুটি ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও আদালতের রায় বাতিল এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে। ব্যানার দুটিতে টঙ্গী পশ্চিম থানা ও ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। একটি ব্যানারে ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদপ্রত্যাশী হিসেবে ফরিদ, হাবিবুর রহমান, বাবুল ও আলী আকবরের নাম আছে। অপর ব্যানারে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবী হোসেন ওরফে হৃদয়, সাজিদ হোসেন দিপু এবং ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের হাসান নাহিদ ও সজিবের নাম উল্লেখ করা হয়। ককটেলগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে যায়। উদ্ধারের পর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়। ঢাকা থেকে ইউনিটের সদস্যরা এসে বিকাল ৪টার দিকে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছেন।’

/এএম/ 
সম্পর্কিত
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজমের পর বাফুফের চোখ খুলবে কী?
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজমের পর বাফুফের চোখ খুলবে কী?
এবার সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে এনবিআরের অভিযান
এবার সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে এনবিআরের অভিযান
‘আমি বিষণ্নতায় ভুগছি’ বলেই নয়ডার ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
‘আমি বিষণ্নতায় ভুগছি’ বলেই নয়ডার ৪৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী