আজ রাতে তামিমের আড্ডার সঙ্গী মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ১৩:৪২আপডেট : ০৪ মে ২০২০, ১৫:৩২

আজ রাতে তামিমের আড্ডার সঙ্গী মাশরাফি করোনাভাইরাসের লকডাউনে পুরো দেশই এখন অচল। সব রকম খেলাধুলাও বন্ধ। এই সময়ে তাই ভিন্নধর্মী একটি উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একেকদিন ভিন্ন ভিন্ন ক্রিকেটারকে নিয়ে লাইভ আড্ডা দিচ্ছেন ইন্সটাগ্রামে। সেই ধারাবাহিকতায় সোমবার রাতে তার অতিথি হিসেবে যোগ দেবেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

সোমবার তারা লাইভে আসবেন রাত সাড়ে ১০টায় ফেসবুকে। শুরুতে ইন্সটাগ্রামের কথা বললেও ফেসবুক লাইভে আসছেন তারা। এমন খবর দিয়েছেন মাশরাফি-তামিম দুজনই। 

যদিও মাশরাফির লাইভে আসা নিয়ে কিছুটা সংশয়ে আছেন তামিম! রবিবার মাহমুদউল্লাহর সঙ্গে আড্ডার এক ফাঁকে হাসতে হাসতে এই সংশয়ের কথা বলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, ‘মাশরাফি ভাইকে তো বলেছি (আসার কথা)। কিন্তু দেখা যাবে, সাড়ে দশটার সময় লাইভ, আমাকে ৯টা ৫০ মিনিটে ফোন দিয়ে বলবে, আজকে তো পারবো নারে। (হাসি)’

নিজের ফেসবুক পেজে মাশরাফি ও তামিম ভক্ত-সমর্থকদের আমন্ত্রণ জানিয়ে একটি ব্যানার এরই মধ্যে পোস্ট করেছেন। তাতে লেখা, ‘আমাকে ও তামিমকে লাইভে দেখুন সোমবার রাত সাড়ে ১০টায়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম