বিপিএলের আলোচিত সব ঘটনা

রবিউল ইসলাম॥
১৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৩০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৩১

অনাকাঙ্খিত কারণে দুই বছর বন্ধ ছিল বিপিএল। গত ২২ নভেম্বর তৃতীয় আসরের পর্দা ওঠে। পুরো বিপিএল জুড়ে মাঠের বাইরে কিংবা মাঠের ভেতরে ঘটেছে নানা ঘটনা। ঘটে যাওয়া নানা ঘটনা, সাফল্য, ব্যর্থতা, আলোচনা-সমালোচনা নিয়ে বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য এই আয়োজন।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

পরপর ২ ম্যাচে ১ রানে হার: টানা দুই ম্যাচে ১ রানে হেরেছে সিলেট সুপারস্টারস। পুরো টুর্নামেন্টে হতাশায় ডুবে ছিল সিলেট। গ্রুপ পর্বে ১০ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সিলেট সুপারস্টারসকে।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

তামিম বনাম ফ্র্যাঞ্চাইজি: বিপিএলের এবারের আসরের অন্যতম সমলোচিত ঘটনা তামিম বনাম ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। এমন ঘটনার পর তামিম খেলা ছেড়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। ২৩ নভেম্বরের গ্রুপ পর্বের ম্যাচে চিটাগং ও সিলেট ম্যাচের আগে ঘটে এমন অনাকাঙ্খিত ঘটনা। সিলেটের দুই খেলোয়াড় রবি বোপারা ও জোশুয়া কবের সিলেটের হয়ে খেলা নিয়ে সমস্যার শুরু। নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র ছিল না তাদের।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

৮০ হাজার টাকায় এক রান: এই রানটি করেছিলেন চিটাগং ভাইকিংসের পাকিস্তানি খেলোয়াড় উমর আকমল। শারজাতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেই ঢাকা চলে আসেন উমর। ম্যাচ ধরতে ঢাকা থেকে দ্রুত চট্টগ্রাম যান বিশেষ হেলিকপ্টারে। যাতে চিটাগং ভাইকিংসের খরচ হয় প্রায় ৮০ হাজার টাকা। করেন মাত্র এক রান, তাও আবার ৮ বল খরচে।

২৪ ঘন্টায় ৩ বার আউট: ২৪ ঘন্টার মধ্যে কিভাবে এক ব্যাটসম্যান তিনবার আউট হন এটা প্রশ্নও বটে। কিন্তু সেই অসম্ভবই সম্ভব হয়েছে। তবে সব আউট বিপিএলে নয়, আছে আন্তর্জাতিক ম্যাচও। ৩০ ডিসেম্বর রাতে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে চার রান করে আউট হয়েছিলেন উমর। ম্যাচটিতে দুই দলের স্কোর হয়েছিল সমান, ১৫৪। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক ওভারের ম্যাচে পাকিস্তানের হয়ে মাঠে নামেন আফ্রিদি ও উমর। ইংলিশ পেসার ক্রিস জর্দানের শেষ বলে আউট হন উমর। ওই ম্যাচের ১২ ঘন্টা পরই চট্টগ্রামে বিপিএলের ম্যাচে রংপুরের বিরুদ্ধে মাঠে নামেন উমর। আট বল খেলে ১ রান করে হন সাকিব আল হাসানের বলে আউট। ক্রিকেট বিশ্বে এমন বিরল রেকর্ড কারও নেই।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

১ ম্যাচে নিষিদ্ধ সাকিব : ২৬ নভেম্বর সিলেট সুপারস্টারসের মুখোমুখি হয়েছিল সাকিবের রংপুর রাইডার্স। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন সাকিব, সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও। যদিও ওই ম্যাচটিতে সাকিবের দল রংপুর জিতেছিল। সাকিব পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার।

আল-আমিনের ফেরা: ২৪ নভেম্বর সিলেটের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে জানান দেন তিনি ফুরিয়ে যাননি। তবে এই কৃতিত্বে কিছুটা কালি লাগে অশোভন আচরণের কারণে। কারণ ব্যাট হাতে মোহাম্মদ শহীদের বলে বোল্ড হওয়ার পর অপেশাদার আচরণ করেন আল আমিন। সঙ্গে শহীদও জড়ান বিবাদে। জরিমানা করা হয় দুজনকেই।

কুপারের ৫ উইকেট: ২৩ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান কেভিন কুপার। চলতি আসরে তিনি ২২ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার। এছাড়া বিপিএলের ৩ আসর মিলে তার উইকেট সংখ্যা ৪৯টি।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

লুইসের ঝড়: এবার বিপিএলে একটি মাত্র সেঞ্চুরি হয়েছে। আর সেটি এভিন লুইসের। ঢাকা ডায়নামইটসের বিরুদ্ধে রীতিমতো তাণ্ডবই চালান তিনি। মুস্তাফিজ, নাসির, ডেসকাট কাউকে রেহাই পায়নি তার ব্যাটিং তাণ্ডব থেকে। ৬৪ বলে লুইস পূর্ণ করেন সেঞ্চুরি। যা চলতি আসরে একমাত্র সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৫ বলে ১০১ রান করে থাকেন অপরাজিত।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

মাশরাফির ফিফটি: চিটাগং ভাইকিংসের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাশরাফি ব্যাটসম্যান হয়ে ওঠেন। অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচ বিপিএল তৃতীয় আসরের ম্যাচ জেতান মাশরাফি।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

ঢাকার দর্শকদের কাণ্ড: বিপিএলের প্রথম দিনই ঘটে অদ্ভুত কাণ্ড। ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটে এই অপ্রীতিকর ঘটনা। টিকেট ছাড়াই ঢাকা ডায়নামাইটসের কয়েকশ দর্শক মাঠে ঢুকে পড়ে সেদিন।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

দিলশানের ধাক্কায় কায়েস কুপোকাত: ৩ ডিসেম্বর চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হয়। কুমিল্লার ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ঘটে ঘটনাটি। তাসকিন আহমেদের বল পয়েন্টের দিকে ঠেলে দিয়ে রান নিতে গিয়েছিলেন ইমরুল কায়েস। ওভার থ্রোয়ে রান নিতে ছোটেন দুই ব্যাটসম্যান। কিন্তু রান নিতে ছোটার সময় উইকেটের ওপর চলে আসা দিলশানের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান ইমরুল। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, ইমরুল দৌড় শুরু করলে ইচ্ছে করেই সামনে পা বাড়িয়ে তাকে ফেলে দিয়েছিলেন দিলশান। ইমরুলকে রান আউট না দিয়ে তাই উল্টো ৫ রান পেনাল্টি দেওয়া হয় চিটাগংকে। আর বলটি ডেড বলে ঘোষণা করেন আম্পায়ার।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

কথা রাখতে পারেননি গেইল: বিপিএলে আসার আগে টুইট করে জানিয়েছিলেন একটি সেঞ্চুরি করবেন। কিন্তু ৮ রানের জন্য বিপিএলে সেঞ্চুরি মিস করেছেন এই ব্যাটিং দানব। ওই ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

রনিকে খুঁজে পাওয়া: আবু হায়াদার রনি বয়সভিত্তিক ক্রিকেট খেলেই উঠে এসেছেন। ঘরোয়া ক্রিকেটে খেলে নিজের প্রতিভার জানান দেওয়া রনি বিপিএলের তৃতীয় আসরে পেস আক্রমণে তার অস্তিত্ব জানান দিয়েছেন। সদ্যসমাপ্ত টুর্নামেন্টে বল হাতে ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি।

কুমিল্লার সঙ্গে পারেনি বরিশাল ও চিটাগং: গ্রুপ পর্বের দুটি ম্যাচে কুমিল্লার কাছে হেরেছিল বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস। ফাইনালে সুযোগ ছিল বরিশালের প্রতিশোধ নেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালেও ধরাশয়ী হতে হয়েছে বরিশাল বুলসকে। অন্যদিকে চিটাগং ভাইকিংস গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

বিপিএলের আলোচিত সব ঘটনা

Click and drag to move

মাশরাফির হ্যাটট্রিক শিরোপা: বিপিএলের ৩টি আসর শেষ। ৩ আসরে ট্রফি ধরেছেন একজন মাত্র অধিনায়ক। তিনি মাশরাফি বিন মর্তুজা। আগের দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতলেও এবার জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম