১৬ মে থেকে আবার মাঠে বুন্দেসলিগা

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২০, ২১:০৯আপডেট : ০৭ মে ২০২০, ২১:১৪

অনুশীলনে বায়ার্ন মিউনিখ কথা ছিল বৃহস্পতিবারই সিদ্ধান্ত হবে কত তারিখ থেকে আবার মাঠে নামবে করোনাভাইরাসের কারণে থেমে থাকা বুন্দেসলিগা। অবশেষে ১৬ মে, শনিবার দর্শকশূন্য বুন্দেসলিগা পুনরারম্ভের সিদ্ধান্ত হলো। প্রথম দিনেই আছে ‘ডার্বি’ ম্যাচ, বরসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি শালকে। চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ রবিবার খেলতে যাবে ইউনিয়ন অব বার্লিনে। এখনও বেশিরভাগ দলের ৯টি করে ম্যাচ বাকি আছে।

ইউরোপের বড় লিগগুলোর মধ্যে বুন্দেসলিগাই আবার শুরু হতে যাচ্ছে প্রথম এবং এটি শেষ হবে ২৭-২৮ জুন।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএল) জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করেই আবার শুরু হচ্ছে এই লিগ। স্টেডিয়ামে দর্শক নিষিদ্ধ এবং সব খেলোয়াড়কেই কোভিড-১৯ পরীক্ষা দিয়ে পেতে হবে খেলার ছাড়পত্র। ম্যাচের দিন অবশ্য স্টেডিয়ামের ভেতর ও বাইরে মিলিয়ে মোট তিন অঞ্চলে ১০০ জন করে মোট ৩০০ ব্যক্তির প্রবেশাধিকার থাকবে।

গত ১৩ মার্চ থেকে স্থগিত আছে বুন্দেসলিগা। ক্লাবগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে আবার অনুশীলন শুরু করেছে এপ্রিলের মাঝামাঝি থেকে।

বৃহস্পতিবার ডিএফএলের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সেইফার্ট বলেছেন, দর্শকশূন্য স্টেডিয়াম এবং আরও অনেক বিধিনিষেধ সত্ত্বেও লিগ শুরু করাটা ছিল খুব ‘গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত।

এ পর্যন্ত জার্মানিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭ হাজারেরও কম। আর এই পর্যবেক্ষণ থেকেই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল কিছু বিধিনিষেধ শিথিল করেন। দোকানপাট খোলার অনুমতি দেন তিনি।

সেইফার্ট বলেছেন, ‘বিশ্বজুড়ে এই লিগ নিয়ে অনেক আগ্রহ। আমি দেখছি পুরো বিশ্বে বড় লিগগুলোর মধ্যে আমরাই প্রথম শুরু করতে যাচ্ছি। বিশ্বের মধ্যে আমাদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা অন্যতম সেরা বলেই আমরা এটা করতে পারছি।’

এদিকে, বিশ্বের ৮৫ হাজার ফুটবলার ও ক্রীড়াবিদের সংগঠন বিশ্ব খেলোয়াড় সমিতি আগামী সপ্তাহে সভায় বসে আবারও খেলায় ফেরার লক্ষ্যে স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করবে।  

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান